খবর লাইভ : ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তেমনই হাওড়ার পেঁড়ো থানা আছে সেই একই জায়গায়। অর্থাৎ এখনও বেআইনি কাজের আঁতুড়ঘর এই থানা এলাকা। মাস দুয়েক আগে পেঁড়ো থানার বসন্তপুর এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারকে দলীয় অফিসের সামনে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছিল কয়েকজন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে। ওই তৃণমূল নেতা-কর্মীদের অনেকেই বেআইনি মাটি কাটার চক্রের সঙ্গে জড়িত ছিল। যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। কিন্তু তারপরেও পেঁড়ো থানা আছে সেই একই তিমিরে। পশ্চিমবঙ্গের মধ্যে বেআইনি মাটি কাটার কাজ এই থানা এলাকাতেই সব থেকে বেশি হয়ে থাকে বলে অভিযোগ। এবার নবতম সংযোজন বেআইনিভাবে অনলাইন লোটো ও সাট্টার কারবার। এবার বেআইনিভাবে অনলাইন লোটো ও সাট্টার কারবার চলার অভিযোগ উঠল ওই থানা এলাকায়। পেঁড়ো বাজার ও মোড়, বসন্তপুর মোড়, জয়নগর, মুন্না বিল্ডার্স সহ একাধিক জায়গায় বেআইনিভাবে রমরমিয়ে চলছে এই সর্বনাশা কারবার। তাতে বহু মানুষ সর্বস্বান্ত হয়ে উঠছে। বহু সংসার ভেসে যাচ্ছে। সরাসরি পেঁড়ো থানার এএসআই তথা ওই থানার ডাক মাস্টার দেবাশীষ মাখালের বিরুদ্ধে এই বেআইনি কাজকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে স্থানীয় লোকজন নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর সহ একাধিক জায়গায় অভিযোগ পাঠিয়েছেন।
এদিকে পেঁড়ো থানার এএসআই দেবাশীষ মাখালকে ফোন করা হলে তিনি তাঁর ফোন ওই থানার ওসি সপ্তর্ষি শফিকে দেন। তিনি খবর করা হলে খবর লাইভের প্রতিনিধিকে হুমকি দেন। বলেন খবর লাইভের সাংবাদিকের নামে জিডি করা হবে।
সপ্তর্ষি বাবু আপনাকে জানিয়ে রাখি, আপনি আপনার এলাকায় এই সমস্ত বেআইনি কাজকে প্রশ্রয় দিচ্ছেন, তবে কোনও সাংবাদিককে হুমকি দেওয়ার আগে পাঁচবার ভাববেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়বে তেমনই আপনার এই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির বিরুদ্ধেও হাইকোর্টে আমরা মামলা করতে চলেছি। একটা কথা জেনে রাখবেন, আরজি কর মামলায় টালা থানার প্রাক্তন ওসি বা কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনে নারকেলডাঙার ওসিকেও কিন্তু ছেড়ে কথা বলেনি আদালত। প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের কী অবস্থা হয়েছে দেখেছেন তো! ফলে আপনার এই হুমকিকে তোয়াক্কা করে না খবর লাইভের সম্পাদক পীযূষ চক্রবর্তী। আপনার সমস্ত ডকুমেন্টস আমরা যেখানে পৌঁছানোর পৌঁছে দিচ্ছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…