খবর লাইভ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কোচবিহারে পা রাখতেই জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে বিজেপির কর্মসূচি, অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসও পথে নেমে পালটা বিক্ষোভে সামিল হয়েছে। এই দুই দলের মুখোমুখি অবস্থান ঘিরে প্রশাসনের তরফে কড়া নজরদারি জারি করা হয়েছে।
জানা গিয়েছে, আজই আদালতের অনুমতি নিয়ে কোচবিহার পুলিশ সুপারের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, কোচবিহারের বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়কদের উপর একের পর এক হামলা চালাচ্ছে তৃণমূল। পুলিশকে বারবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই বিরোধী দলনেতার দাবি। সেই কারণেই আজ সরাসরি পুলিশ সুপারের দফতরে গিয়ে কথা বলবেন তিনি।
এদিকে, শুভেন্দুর সফরের রুট ধরে পড়ে কোচবিহার-২ ব্লকের খাগড়াবাড়ি চৌপথি। সেখানেই সকাল থেকেই জমায়েত শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, বিজেপির ‘মিথ্যা অভিযোগ ও উস্কানিমূলক রাজনীতি’র বিরুদ্ধে এটাই তাদের প্রতিবাদ। ফলে দুই দলের কর্মসূচি ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
শান্তি বজায় রাখতে ইতিমধ্যেই শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশবাহিনী। জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনওরকম অশান্তি হলে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও একধাপ বাড়িয়েছে আজকের এই কোচবিহার সফর ও পালটা কর্মসূচি। তবে সাধারণ মানুষ চাইছেন, দলীয় লড়াইয়ের মাঝে যেন জনজীবন ব্যাহত না হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…