রাজ্যের দাবি খরিজ করে ডিএ মামলায় নিয়মিত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

খবর লাইভ : এবার থেকে প্রতিদিন ডিএ মামলার শুনানি হবে। সোমবার রাজ্যের আবেদন ফিরিয়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। মঙ্গলবার ডিএ মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

রাজ্যের আর্জি খারিজ করে বিচারপতি সঞ্জয় করোল বলেন, ‘আমরা আগেই বলেছি, দ্রুত শুনানি হবে। আগামিকালই বিস্তারিত শুনানি হবে।’ প্রয়োজন হলে রোজ এই মামলার শুনানি হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।  এদিকে <span;>রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী এ দিন আদালতে জানান, রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কয়েক মাস সময় চেয়েছে। রাজ্যের অন্য আইনজীবী অভিষেক মনুসিংভি বলেন, ‘যে হেতু টাকার পরিমাণ অনেক বেশি, তাই সময় প্রয়োজন।’

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় আবারও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এল। বিচারপতি করোল এদিন শুনানির শুরুতেই বলেন, “আমরা আগেই জানিয়েছি, দ্রুত শুনানি হবে। আজ একটি ভালো দিন।”

রাজ্যের পক্ষ থেকে উপস্থিত বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, পুরো বিষয়টি খুঁটিয়ে দেখা প্রয়োজন। রাজ্য সরকারকে সময় দিতেই হবে। হাইকোর্ট বা ট্রাইব্যুনাল— কেউই এখনও নির্দিষ্ট করে টাকার অঙ্ক উল্লেখ করেনি। এর জবাবে বিচারপতি জানান, বিষয়টি খুবই স্পষ্ট। আপনাদের বক্তব্য আমরা শুনব, সে বিষয়ে কোনও সন্দেহ থাকবে না।

এদিন রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতের কাছে আগামী সোমবার শুনানির আবেদন জানান। তার পরেই শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায়, প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে।

প্রসঙ্গত, গত ১৬ মে একটি অন্তর্বর্তী আদেশে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, ছয় সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে ২৭ জুন। তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে সেই অর্থ পরিশোধ সম্ভব নয়। এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামিকাল মঙ্গলবার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago