প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসাবে দায়িত্ব, হাইকোর্টের নির্দেশে ছুটির দিনেই কাজ করতে হবে

খবর লাইভ : ভোটের প্রস্তুতির কাজে ব্লক লেভেল অফিসার হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিযুক্ত করা নিয়ে স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের ৪ অক্টোবর, ২০২২-এর জারি করা গাইডলাইন অনুযায়ীই বিএলও-দের কাজের বন্টন করতে হবে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাথমিক শিক্ষকদের শুধুমাত্র ছুটির দিন এবং নন-টিচিং সময়ে বিএলও-এর দায়িত্ব দেওয়া যেতে পারে। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, সবচেয়ে কম সংখ্যক কর্মী হিসেবে প্রাথমিক শিক্ষকদের বিএলও পদে নিযুক্ত করা যেতে পারে, তবে সেটি নির্দিষ্ট নিয়ম মেনে।

এদিন আদালতে নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেন আইনজীবী সৌম্য মজুমদার। তিনি জানান, যে সব স্কুলে ছাত্রছাত্রী নেই বা স্কুল বন্ধ থাকে, সেইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষককে বিএলও হিসেবে কাজে লাগানো যেতে পারে।

বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, প্রথমে ভোটের কাজ কীভাবে ভাগ করা হচ্ছে, তা দেখে নেওয়া প্রয়োজন। তারপর বিএলও দায়িত্বে প্রাথমিক শিক্ষকদের ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আপাতত ট্রেনিং-এর কাজ ছুটির দিনেই করা যেতে পারে।

প্রাথমিক শিক্ষক কল্পবিশ্ব চক্রবর্তী সহ একাধিক শিক্ষক এই বিষয়ে আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের গাইডলাইন মানা হচ্ছে না এবং বিএলও কাজের জন্য শিক্ষকতা ব্যাহত হচ্ছে। সেই মামলাতেই আদালত এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago