এবার স্টেশনে পৌঁছেও মিলবে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট, চালু হচ্ছে নতুন সুবিধা

খবর লাইভ : আর অনেক আগে থেকে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটার চিন্তা নেই। এবার যাত্রার মাত্র ১৫ মিনিট আগেও স্টেশনে পৌঁছে টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা, তাও আবার এক্সপ্রেস ট্রেনে। এই বিশেষ ব্যবস্থা চালু করছে ভারতীয় রেল।

তবে এই সুবিধা সীমিত কিছু ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য। আপাতত, দক্ষিণ রেল কর্তৃক পরিচালিত আটটি বন্দে ভারত এক্সপ্রেসে এই নিয়ম কার্যকর হবে। এর ফলে যাত্রীদের জন্য টিকিট বুকিং আরও সহজ ও নমনীয় হতে চলেছে।

কী পরিবর্তন আসছে?

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রার ঠিক আগে, স্টেশনে প্রবেশের ১৫ মিনিট আগে পর্যন্ত যাত্রীদের জন্য খালি থাকা আসনের টিকিট বুক করা যাবে। এর জন্য প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে প্রযুক্তিগত কিছু পরিবর্তন আনছে রেল কর্তৃপক্ষ। এতে করে শেষ মুহূর্তে যাত্রীদের জন্য খালি আসনের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

কোন কোন বন্দে ভারতে মিলবে এই সুবিধা?

আটটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়ম।

১. ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-তিরুবন্তপুরম সেন্ট্রাল বন্দে ভারত

২. তিরুবন্তপুরম সেন্ট্রাল-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল বন্দে ভারত

৩. চেন্নাই এগমোর-নাগেরকয়েল বন্দে ভারত

৪. নাগেরকয়েল-চেন্নাই এগমোর বন্দে ভারত

৫. কোয়েম্বাটোর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত

৬. ম্যাঙ্গালোর সেন্ট্রাল-ম্যাডগাঁও বন্দে ভারত

৭. মাদুরাই-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত

৮. ড. এমজিআর চেন্নাই সেন্ট্রাল- বিজয়ওয়াড়া বন্দে ভারত

রেলের বক্তব্য 

একটি সরকারি বিজ্ঞপ্তিতে ভারতীয় রেল জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে শুধু টিকিট বুকিং প্রক্রিয়াই সহজ হবে না বরং ফাঁকা আসনের অপচয়ও কমবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago