ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার ‘মূল্য’

খবর লাইভ : ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে তিনি জানান, যদিও ভারত আমেরিকার বন্ধু দেশ, তবুও দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য না থাকায় এবং ভারতের উচ্চ শুল্কনীতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এই নতুন শুল্কহার কার্যকর হবে আগামী পয়লা আগস্ট থেকে। ট্রাম্পের অভিযোগ, ভারত বহু যুদ্ধাস্ত্র ও বিপুল পরিমাণ তেল রাশিয়া থেকে আমদানি করছে। এই অবস্থায় যখন বিশ্ব রাশিয়াকে ইউক্রেনে আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছে, তখন ভারতের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য অত্যন্ত সীমিত। তার অন্যতম কারণ ভারতের শুল্কহার অত্যন্ত বেশি। রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে হলে ভারতকেও তাদের অবস্থানের মূল্য দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার ফলে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এমনকি, আগামী ২৫ আগস্ট ভারত সফরে আসার কথা রয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের।

তবে নতুন শুল্ক ঘোষণার ফলে সেই সম্ভাবনার ওপর নতুন করে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত-রাশিয়া সম্পর্ক এবং আমেরিকার বৈদেশিক নীতির প্রভাবেই এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন ট্রাম্প।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবেও ভারত-আমেরিকা সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago