খবর লাইভ : এসআইআর নিয়ে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। বিহারে প্রায় ৪২ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। পশ্চিমবঙ্গেও আগামী ২০২৬ সালের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই গত সপ্তাহে রাজ্য থেকে প্রায় ১,০০০ ব্লক লেভেল অফিসারকে প্রশিক্ষণের জন্য দিল্লিতে পাঠানো হয়।
তবে এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা থেকে প্রায় ১ হাজার লোককে দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গেছে, অথচ আমাকে কিছুই জানানো হয়নি। ডিসি এবং সিএস-এর উচিত ছিল আমাকে অবহিত করা।
এদিকে এই প্রেক্ষিতে বড়সড় অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ মৌখিকভাবে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন, দিল্লিতে প্রশিক্ষণপ্রাপ্ত ওই ১,০০০ বিএলও-কে বদলি করতে। শুভেন্দুর ভাষায়, এটি নির্বাচন কমিশনের কাজে সরাসরি হস্তক্ষেপ। প্রশিক্ষণের পরই বিএলওদের সরিয়ে দেওয়া হলে প্রশ্ন উঠে যাবে গোটা প্রক্রিয়া নিয়েই। এটি একটি স্পষ্ট কারসাজির ইঙ্গিত।
তিনি আরও বলেন, বিএলওদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তারা রাজ্য সরকারের কর্মী। এই ধরনের নির্দেশ রাজ্যের প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি, বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং কেউ যদি সংবিধানবিরোধী কার্যকলাপে জড়িত থাকে, তবে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, বিহারে ইতিমধ্যেই শুরু হয়েছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর। যেখানে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া দ্রুত শুরু করার পরিকল্পনা করছে কমিশন। তবে তার আগেই প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…