বিএলওদের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ শমীকের

খবর লাইভ : বিএলওদের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিশ জমা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতির কথায়, অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সম্পদ। ওরা বুঝতে পারছে, ভুয়ো নাম বাদ চলে গেলে ওদের ক্ষমতা  চলে যাবে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিগত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে উত্তেজনা র পারদ চড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র সুর চড়িয়েছেন এসআইআর নিয়ে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে সংসদের সেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ তুলে ধরেন শমীক। তাঁর কথায়, সরকারি কর্মচারীদের যেভাবে চাপে রাখা হচ্ছে, তাতে পরিষ্কার রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হচ্ছে। বিএলওরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আমাদের আতঙ্কের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে যখন প্রশাসনিক কর্মীদের জনসমক্ষে হুমকি দেন, তখন তা সাংবিধানিক শালীনতার পরিপন্থী।

এরই পাশাপাশি শমীক আরও বলেন, ভারত কোনও ধর্মশালা নয়। বাইরে থেকে যেই আসছে, এখানে থেকে যাচ্ছে। নির্বাচন কমিশন এটাই বন্ধ করতে চাইছে। আর সেটাই ভালভাবে নিচ্ছে না তৃণমূল। কারণ, এই অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সম্পদ। ওরা বুঝতে পারছে, ভুয়ো নাম বাদ চলে গেলে ওদের ক্ষমতা  চলে যাবে।

এখন দেখার শমীকের এই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেয় কিনা নির্বাচন কমিশন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago