খবর লাইভ : বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে পয়লা আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ জারি করল না। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়।
তবে এদিন আদালত নির্বাচন কমিশনকে আধার এবং ভোটার কার্ডকে ফের পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য বলে বিবেচনার অনুরোধ জানায়, যা মামলার অন্যতম বিতর্কিত বিষয় হয়ে উঠেছিল।
কী দাবি করেছিল আবেদনকারী সংগঠন?
জনস্বার্থে এই মামলাটি দায়ের করে স্বেচ্ছাসেবী সংগঠন এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সংগঠনের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন আদালতের কাছে খসড়া তালিকা প্রকাশে স্থগিতাদেশের আবেদন করেন।
তাঁর দাবি, নির্বাচন কমিশন যে নিয়মে রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করছে না, এর ফলে সুপ্রিম কোর্টের আগের রায় অমান্য করা হচ্ছে।
নির্বাচন কমিশনের যুক্তি
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতকে জানান, বর্তমানে যা প্রকাশিত হতে চলেছে তা শুধুমাত্র খসড়া তালিকা, এটি কোনোভাবেই চূড়ান্ত নয়। আপত্তি ও সংশোধনের পর্যাপ্ত সুযোগ রয়েছে।এর আগের শুনানিতে কমিশন জানিয়েছিল, বহু জাল আধার কার্ড ব্যবহার করা হয়েছে।
বিচারপতির গুরুত্বপূর্ণ মন্তব্য
বিচারপতি সূর্যকান্ত বলেন, পৃথিবীতে যে কোনও ধরনের নথি জাল হতে পারে। যদি কোথাও জাল পরিচয়পত্র পাওয়া যায়, তাহলে তা শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। শুধুমাত্র সেই আশঙ্কায় পুরো প্রক্রিয়া বন্ধ করা যৌক্তিক নয়।
এছাড়া, আধার ও ভোটার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে কমিশন যেন পুনর্বিবেচনা করে, সে পরামর্শও দেন বেঞ্চ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…