পহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে চিদম্বরমের প্রশ্নে বিতর্ক তুঙ্গে

খবর লাইভ : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর বক্তব্য, হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকার কোনও সুনির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিদম্বরম বলেন, এই হামলায় পাকিস্তানের জঙ্গিরা জড়িত এমন কোনও নির্ভরযোগ্য প্রমাণ এনআইএ কি পেয়েছে? হতে পারে স্থানীয় জঙ্গিরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।

এই মন্তব্য সামনে আসতেই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে চিদম্বরমের সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করে লিখেছেন, কংগ্রেস আবার পাকিস্তানকে ক্লিনচিট দেওয়ার খেলায় নেমেছে। যখনই দেশের নিরাপত্তাবাহিনী পাক মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কংগ্রেস তখন পাকিস্তানের আইনজীবীর ভূমিকা নেয়।

তিনি আরও যোগ করেন, জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে অস্পষ্টতা নয়, পরিষ্কার অবস্থান জরুরি। কিন্তু কংগ্রেস বারবার শত্রুর পক্ষেই দাঁড়ায়।

পহেলগাঁও হামলা ও তদন্ত

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। এনআইএ-র তদন্তে উঠে এসেছে কাশ্মীরের স্থানীয় দুজন যুবক ও পাকিস্তানের লস্কর-ই-তৈবার তিন সদস্যের নাম। তবে পাক নাগরিক ওই তিন জঙ্গির পরিচয় এখনও প্রকাশ করেনি তদন্তকারী সংস্থা। জানানো হয়েছে, তদন্তের স্বার্থে উপযুক্ত সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সংসদে আলোচনার আগে রাজনৈতিক উত্তাপ

সোমবার পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে দীর্ঘ ১৬ ঘণ্টার বিশেষ আলোচনা নির্ধারিত রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। তার আগে চিদম্বরমের এই মন্তব্য ঘিরে সংসদে উত্তপ্ত রাজনৈতিক তরজা তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বিশেষজ্ঞদের মতে, জাতীয় নিরাপত্তা নিয়ে এই ধরনের মন্তব্য যথেষ্ট স্পর্শকাতর এবং রাজনীতিকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago