খবর লাইভ : রাজ্য ও রাজভবনের সংঘাত নতুন মাত্রা নিচ্ছে। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে সাংবাদিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
রাজ্যপাল স্পষ্ট জানান, কে বিশ্ববিদ্যালয়গুলির শেষ কর্তৃপক্ষ, চ্যান্সেলর হিসেবে রাজ্যপাল নাকি রাজ্য সরকার? এই প্রশ্নে দেশে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ ও দিকনির্দেশ চাইছি আমি।
এদিন রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকেন রাজ্যপাল। যদিও মাত্র নয় জন উপাচার্য বৈঠকে হাজির ছিলেন, বেশিরভাগই অনুপস্থিত ছিলেন বৈঠক থেকে। রাজভবন সূত্রের দাবি, অনেক উপাচার্যই জানিয়েছেন যে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশে তাঁরা বৈঠকে যোগ দিতে পারেননি। কেউ কেউ আবার ক্যাম্পাসে হুমকি বা ঘেরাওয়ের মুখোমুখি হয়েছেন বলেও জানানো হয়েছে।
এমন পরিস্থিতিতে রাজ্যপাল বোস বলেন, এই প্রশাসনিক জটিলতা নিরসনের জন্য আইনি হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। আমি চাই বিষয়টি সুপ্রিম কোর্টে গিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছাক।
রাজভবন সূত্রে আরও জানা গিয়েছে, অনেক অনুপস্থিত উপাচার্য রাজ্যপালের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করার আবেদন করেছেন। তবে উপাচার্যদের এই অনুপস্থিতিকে সাধারণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছে রাজভবন।
রাজ্য ও রাজ্যপালের এই টানাপোড়েনের ফলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…