চোট নিয়েও শেষ দিনে ব্যাট করবেন ঋষভ পন্থ, ভারতের সামনে কঠিন লড়াই

খবর লাইভ : ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ভারতের সামনে এক কঠিন চ্যালেঞ্জ। একদিকে রান তাড়া করার চাপ, অন্যদিকে একের পর এক ব্যাটারের ব্যর্থতা। সব মিলিয়ে ম্যাচের শেষ দিন রীতিমতো টানটান উত্তেজনা নিয়ে হাজির।

চতুর্থ দিনের শুরুতেই যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলে বিপাকে পড়ে ভারত। এরপর দীর্ঘ সময় ধরে ইনিংসের হাল ধরেন কেএল রাহুল ও শুভমন গিল। তাদের লড়াকু ইনিংস কিছুটা স্বস্তি দিলেও ম্যাচ এখনও ভারসাম্যে। ভারতের মূল ভরসা এখন চোট পাওয়া ঋষভ পন্থ, যিনি শেষ দিনে ব্যাট করবেন বলে নিশ্চিত করেছেন দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটক।

চতুর্থ দিনের খেলা শেষে এক প্রেস কনফারেন্সে কোটক জানান, চোট থাকা সত্ত্বেও পন্থ ব্যাটিংয়ের জন্য প্রস্তুত। চিকিৎসকরা তাকে কিপিং না করার পরামর্শ দিয়েছেন, কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের একটি বল পন্থের ডান পায়ে লাগে এবং পরে পরীক্ষায় হালকা চিড় ধরা পড়ে। এরপরও ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে নামেন পন্থ এবং ১৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান। জোফ্রা আর্চারের বিরুদ্ধে তার এক দুর্দান্ত ছক্কা গোটা স্টেডিয়ামে উল্লাসের সঞ্চার করে। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান।

বর্তমানে উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন ধ্রুব জুরেল। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, তিনি পন্থের পরিবর্তে ব্যাট করতে পারবেন না। ফলে শেষ দিনে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছে পন্থ, গিল ও রাহুলদের ব্যাটের উপর।

পঞ্চম দিন শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় পন্থকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে, তিনি আদৌ নামবেন কি না। সেই সংশয় এবার কাটল। এখন দেখার, চোটের মধ্যেও ভারতের এই ‘ফাইটার’ ব্যাটসম্যান দলকে জয় এনে দিতে পারেন কি না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago