ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি-ধোনির যুগলবন্দি ঘিরে এখন থেকেই পারদ চড়ছে

খবর লাইভ : বিশ্বজয়ী ফুটবল সম্রাট লিওনেল মেসির পদার্পণের কথা জানার পর উৎসবের আবহ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১৪ ডিসেম্বর মেসির মুম্বই সফর ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে মহারাষ্ট্র প্রশাসন থেকে বলিউড ও ক্রীড়াঙ্গন সব মহলেই। যেখানে মুখোমুখি হবেন দুই বিশ্বজয়ী অধিনায়ক মেসি ও মহেন্দ্র সিং ধোনি।

সব ঠিকঠাক থাকলে আগামী ১২ ডিসেম্বর ভারতের মাটিতে পা রাখবেন মেসি। পরদিন কলকাতার ইডেন গার্ডেন্সে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর রাতে উড়ে যাবেন আমেদাবাদে, যেখানে গৌতম আদানির সঙ্গে একটি স্বল্প পরিসরের মিটিং রয়েছে। ১৪ ডিসেম্বর মুম্বইয়ে মেসির সম্মানে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠান, যার ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়াম।

ওইদিন উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। পাশাপাশি বলিউডের একাধিক তারকা এবং ক্রীড়াজগতের সেরা তারকারাও থাকবেন এই আয়োজনে। থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও। কলকাতায় মেসির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেখা হওয়ার কথা, আর মুম্বইয়ে ধোনির সঙ্গে।

ওয়াংখেড়েতে আয়োজন করা হয়েছে এক বিশেষ বলিউড বনাম ক্রিকেটারদের ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে মেসি স্বয়ং উপস্থিত থাকবেন দর্শক হয়ে। ইতিমধ্যেই এই ম্যাচে নাম উঠেছে রণবীর কাপুর, টাইগার শ্রফ, শাহরুখ খান সহ বহু তারকার। ম্যাচে অংশ নিতে পারেন ধোনি-সহ আরও কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

শুধু তাই নয়, ছোটদের জন্য একটি ফুটবল ক্লিনিকের আয়োজন করা হচ্ছে মেসির নেতৃত্বে, যেখানে মুম্বইয়ের সম্ভাবনাময় জুনিয়র ফুটবলারদের মেসির কাছ থেকে সরাসরি টেকনিক্যাল টিপস নেওয়ার সুযোগ করে দেওয়া হবে।

এই অনুষ্ঠানকে ঘিরে থাকছে আরও চমক। মাঠ প্রদক্ষিণ করবেন মেসি, দর্শকদের অভিবাদন জানাবেন। সেইসঙ্গে আয়োজন করা হয়েছে একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের, যেখানে সাধারণ মানুষও উপস্থিত থাকতে পারবেন টিকিট কেটে।

মেসির দর্শন পেতে তাই মুম্বইয়ের মানুষ অপেক্ষায় দিন গুনছে। কবে থেকে ছাড়া হবে সেই বহু প্রতীক্ষিত টিকিট? এখনও ঘোষণা হয়নি। ওয়াংখেড়ে ১৪ ডিসেম্বর যেন এক রাজকীয় আয়োজনের দিন হতে চলেছে, যেখানে মিলবে বলিউডের জৌলুস, ক্রিকেটের গৌরব আর ফুটবলের মহাতারকার সান্নিধ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago