জাপানের সঙ্গে ‘বৃহত্তম’ বাণিজ্যচুক্তি ট্রাম্পের, আমেরিকার আগের শুল্কনীতি বহাল

খবর লাইভ : জাপানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিকে তিনি আমেরিকার ইতিহাসে অন্যতম ‘বৃহত্তম’ বাণিজ্যিক চুক্তি বলে দাবি করেছেন।

ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় আমেরিকা ৯০ শতাংশ পর্যন্ত মুনাফা পাবে এবং এতে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। তিনি আরও দাবি করেন, জাপান ৫৫ হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করবে আমেরিকার বাজারে।

তবে আশানুরূপ ছাড় না দিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন, জাপানের পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আগের মতোই বহাল থাকবে। এমনকি কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক হার ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। বিশেষ করে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটরযানের যন্ত্রাংশে বাড়তি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই চুক্তির কথা ঘোষণা করেন। তিনি বলেন, এই চুক্তির ফলে আমেরিকার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। জাপানের বাজার আমাদের কৃষি, গাড়ি ও ট্রাক শিল্পের জন্য আরও উন্মুক্ত হচ্ছে।

তবে জাপান সরকারের পক্ষ থেকে এই চুক্তি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, এই চুক্তি দীর্ঘদিন ধরে চলা জটিল আলোচনার ফসল। এর আগে একাধিকবার ট্রাম্প জাপানের সঙ্গে চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, এমনকি দেশটিকে ‘প্রতারক’ বলেও কটাক্ষ করেছিলেন।

শুধু জাপান নয়, একই দিনে ফিলিপিন্সের সঙ্গেও একটি বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ এশীয় দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন হওয়াকে তিনি ‘আমেরিকার জয়’ হিসেবে ব্যাখ্যা করেছেন।

এদিকে, ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে এখনও আলোচনা চলছে। ট্রাম্প আশাবাদী, শীঘ্রই ভারত-আমেরিকা চুক্তি বাস্তবায়িত হবে। যদিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে এখনও মতপার্থক্য রয়ে গেছে বলে সূত্রের দাবি।

বিশ্ববাজারে আমেরিকার অবস্থান মজবুত করতে এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago