রাজ্য নির্বাচন দফতর হবে স্বাধীন, বড় পদক্ষেপ কেন্দ্রীয় কমিশনের

খবর লাইভ : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে (CEO WB) সম্পূর্ণ ‘স্বাধীন’ করার উদ্যোগ নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই মর্মে নবান্নে রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা। এতদিন পর্যন্ত রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনেই পরিচালিত হত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাজ। তবে নতুন এই নির্দেশ কার্যকর হলে, আর রাজ্যের অধীনে থাকবে না এই দফতর।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনি আধিকারিকের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কমিশনের কর্মী নিয়োগ থেকে শুরু করে নীতি নির্ধারণ, সব কিছুতেই থাকবে সম্পূর্ণ স্বাধীনতা। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

এই মুহূর্তে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। একই ধরণের প্রক্রিয়া পশ্চিমবঙ্গেও ২০২৬ সালের নির্বাচনের আগে শুরু হবে বলে ধারণা। তাই তার আগেই কমিশনকে স্বাধীন মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে রাজ্যের তরফে নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটানোর অভিযোগে অনেকটাই রাশ টানা যাবে। ফলে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago