খবর লাইভ : ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের প্রতি হেনস্থার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি শিলিগুড়ির বিজেপি যুব মোর্চার ‘উত্তরকন্যা অভিযান’ কর্মসূচি থেকে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করেন।
শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা আসছেন, বিশেষত হিন্দু শরণার্থীরা তারা অনুপ্রবেশকারী নন। কিন্তু বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের একজনকেও আমরা ভোটার তালিকায় রাখতে দেব না। তার দাবি, কেন্দ্রের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা খতিয়ে দেখতে হবে বিহারের মতো বিশেষ সমীক্ষা চালিয়ে।
অন্যদিকে ধর্মতলার সভা থেকে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, বাংলা ভাষায় কথা বলা যাবে না! কারা কী খাবে তাও ঠিক করে দেবে বিজেপি? তিনি স্পষ্ট জানান, ভাষার অধিকার নিয়ে যদি বাঙালিদের গ্রেফতার করা হয়, তা হলে সেই লড়াই হবে দিল্লির বুকে। উল্লেখ করেন সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন, বলেন নতুন করে ‘ভাষা আন্দোলন’ শুরু হবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে উভয় পক্ষই কার্যত নির্বাচনী লড়াইয়ের সুর চড়িয়ে দিয়েছেন। মমতা সভা থেকে দলের নতুন স্লোগান ঘোষণা করেন, ‘আমাদের দর্শন, বিজেপির বিসর্জন।’ অন্যদিকে শুভেন্দু হুঁশিয়ারি দেন, ‘২০২৬-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব।’
মমতা জানান, রাজ্যে তার সরকার বেকারত্ব ৪০ শতাংশ কমাতে পেরেছে। শুভেন্দু পাল্টা বলেন, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক ও ২ কোটি ১৫ লক্ষ বেকার থাকলে কীভাবে বেকারত্ব কমেছে? তিনি অভিযোগ করেন, রাজ্যে শিল্প নেই, চাকরির সুযোগ নেই।
উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, বালি, পাথর, গাছ সব লুট হয়ে গেছে। পাহাড় ও চা-বাগানও অবহেলিত। দাবি করেন, এইমস তৈরিতে রাজ্য সরকার বাধা দিচ্ছে।
কোচবিহারে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের লোকসভা নির্বাচনে পরাজয় প্রসঙ্গ টেনে শুভেন্দু অভিযোগ করেন, গণনাকেন্দ্রে চার ঘণ্টা সিসিটিভি বন্ধ রেখে ছাপ্পা ভোট হয়েছে। প্রমাণ দেব। তার অভিযোগের নিশানায় সরাসরি জেলা প্রশাসন।
শুভেন্দু ঘোষণা করেন, ৪ অগাস্ট ৬৫ জন বিধায়ককে নিয়ে কোচবিহারে যাবেন। তিনি বলেন, সচিবের সঙ্গে দেখা করতেই হবে। এবার দেখা করি কে আটকায়!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…