খবর লাইভ : জালিয়াতি করে বাজার থেকে ৮০কোটি টাকা তুলে পুলিশের জালে প্রতাপ কুমার মন্ডল। গালভরা একটি এনজিও খুলে দিব্যি একের পর এক মানুষকে ভুল বুঝিয়ে জালিয়াতির জাল বিস্তার করেছেন প্রতাপ।
তার এনজিওর নাম পরমাণন্দ কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড। অফিসের কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে-ছটা পর্যন্ত চলত। রবিবার অবশ্য অফিস তালাবন্ধ রাখা হত। মানুষের বিশ্বাস অর্জনের জন্য নিজেকে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর অফিসার বলে পরিচয় দিতেন। নিজেই যিনি জালিয়াতির সঙ্গে যুক্ত তিনি।
ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নামে সহজেই মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিতেন। যে কোনও সমস্যার মুশকিল আসান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি এই টাকা নিতেন। যদিও বাস্তবে কোনও সমস্যার সমাধান তিনি করতে পারেননি এখনও পর্যন্ত এমনই অভিযোগ প্রতারিতদের।
বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রতাপ কুমার মণ্ডল রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে প্রতারিতদের জানান, তার ব্যবসায়িক ব্যস্ত সফরের কারণে অফিস গত ২০ দিন ধরে বন্ধ ছিল। এখন থেকে অফিসের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
উত্তরপ্রদেশের কুশিনগরের সাংসদ বিজয় কুমার দুবের প্যাডে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিও লিখে বসেন এই জালিয়াত। যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি খবর লাইভ। অবশ্যই চিঠির বয়ান অন্য কথা বলছে।
মাসখানেক আগে সোনারপুর থানায় প্রতাপ কুমার মন্ডলের নামে এফআইআর দায়ের করেন বেশ কয়েকজন প্রতারিত ব্যক্তি। তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। বন্ধ করে দেওয়া হয়েছে নিউ গড়িয়ার অফিসটিও।
প্রতারিত ব্যক্তিদের অভিযোগ, এমনকি কখনও নিজেকে মেকানিকাল ইঞ্জিনিয়ার আবার কখনও নিজেকে ডক্টরেট ডিগ্রির অধিকারী বলে দাবি করতেন এই প্রতারক। তাদের আরও অভিযোগ, প্রতাপবাবু তাদেরকে সব সময় দিল্লির ন্যাশনাল ক্রাইম ব্যুরোর অফিসের মাধ্যমে সমস্যার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। আদতে যে এগুলো তার জালিয়াতি, তা তারা প্রথমে বুঝতে পারেননি। যতদিনে বুঝেছেন ততক্ষণে টাকা হাতিয়ে দিনের পর দিন তাদের ঘুরিয়েছেন এই জালিয়াত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…