টিআরএফকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা আমেরিকার

এক বিবৃতিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, আজ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে একটি মনোনীত বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন (FTO) এবং বিশেষভাবে মনোনীত আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর (SDGT) তালিকায় অন্তর্ভুক্ত করছে।
মার্কিন কর্মকর্তারা পহেলগাঁও হামলাকে ২০০৮ সালের মুম্বই হামলার পর ভারতে অসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা হিসাবেও বর্ণনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা, সন্ত্রাসবাদের মোকাবিলা এবং পহেলগাঁওয়ের ঘটনায় ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF), যা ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামেও পরিচিত, প্রাথমিকভাবে পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। তবে, কয়েকদিন পর তারা তাদের বিবৃতি প্রত্যাহার করে এবং এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে। উল্লেখ্য, লস্কর-ই-তৈবা, একটি ইসলামপন্থী জঙ্গি সংগঠন যা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইতিমধ্যেই “বিদেশী সন্ত্রাসবাদী গোষ্ঠী” হিসাবে মনোনীত। ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে একাধিক সন্ত্রাসবাদী হামলার জন্য অভিযুক্ত এই সংগঠনটি। ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার দায় বর্তেছে এই সংগঠনটির ওপরেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago