এসএসসির নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীরা

খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে। SSC-র নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করলেন তাঁরা। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

প্রসঙ্গত, এসএসসি-র নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি ও সরকার সাহায্য স্কুলে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ১০ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। বয়সে ছাড়ের কথাও বলা হয়েছে। এই দুটি বিষয়ে SSC-র নতুন নিয়োগ বিধিকে গতকাল মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ।

তবে ডিভিশন বেঞ্চ এর আগে নির্দেশ দিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না। এর ফলে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় চিহ্নিত অযোগ্য যাঁরা রয়েছেন, তাঁরা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু, গতকাল ডিভিশন বেঞ্চ অভিজ্ঞদের ১০ নম্বর ও বয়স ছাড় নিয়ে এসএসসি-র আর্জি মেনে নেয়। এবার ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। পরে আবেদনের দিন বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago