ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে অল আউট, ব্যর্থতার ময়নাতদন্তে বোর্ড

খবর লাইভ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪.৩ ওভারে ২৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ (West Indies) দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এমন ব্যাটিং বিপর্যয় বিতর্ক তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংস্টনের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজের সাতজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। দুই অঙ্কের রানের ঘরে পৌঁছেছেন মাত্র একজন।

ওই দেশের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা (Brian Lara) নাম না করে আইপিএল সহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগগুলিকে বিঁধেছেন। এছাড়াও বিভিন্ন দেশে টেস্ট ক্রিকেটের (Test cricket) জনপ্রিয়তা কমার জন্য আইসিসির ওপরেও দোষ চাপিয়েছেন লারা।

একটি সাক্ষাৎকারে লারা বলেছেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আমরা প্রথম শ্রেণির ক্রিকেট, কাউন্টি ক্রিকেট খেলতাম। কিন্তু বর্তমানে গুরুত্ব পাচ্ছে বেশ কিছু লিগের পারফরমেন্স। সেখানে খেলে জাতীয় দলে জায়গা পাওয়ার চেষ্টা করছে এখনকার ক্রিকেটারেরা। তার প্রভাব পড়ছে টেস্ট ক্রিকেটে।

ওয়েস্ট ইন্ডিজ়ের আরও এক প্রাক্তন অধিনায়ক কার্ল হুপার (Carl Hooper) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও দায় এড়াতে পারে না। তাদের বেশ কিছু সিদ্ধান্তের জন্য এমন ফল।’

দলের এমন বিপর্জয়ের পরে নড়েচড়ে বসেছে ওই দেশের ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, শিবনারায়ণ চন্দ্রপাল, ডেসমন্ড হেইনস এবং ইয়ান ব্র্যাডশকে। লারার সাহায্য এবং পরামর্শ চেয়েছেন বোর্ডের সভাপতি কিশোর শ্যালো (President Kishore Shallow)।

তিনি জানিয়েছেন, প্রাক্তন ক্রিকেটারেরা ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটির বৈঠকে থাকবেন। সেখানে দলের ব্যর্থতার পর্যালোচনা করা হবে। তাঁদের প্রয়োজনীয় পরামর্শ শুনে পরবর্তী পদক্ষেপ করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago