দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ

খবর লাইভ : শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই বিজেপির মূলবৃত্তে দিলীপ ঘোষের ফেরা ছিল সময়ের অপেক্ষা। আর দীর্ঘ হল না সেই অপেক্ষা। আগামী শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ডাক পেলেন দিলীপ। বিধানসভা ভোটের আগে বিজেপির দিলীপ ঘোষের ফেরার অপেক্ষায় ছিলেন দলের অনেক নেতাকর্মীই। এই খবরে খুশি তারা।

আগামী ১৮ জুলাই দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ইতিমধ্যে শুরু হয়েছে সভার তোড়জোড়। তারই মধ্যে দিলীপ ঘোষের কাছে পৌঁছল আমন্ত্রণপত্র। যা বিজেপির পুরনো নেতাদের কাছে বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

গত ১৯ এপ্রিল দিঘার জগন্নাথধাম কালচারাল সেন্টারের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিলীপ ঘোষ। বিয়ের সপ্তাহখানের মধ্যে তাঁর সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ভালোভাবে নেননি দলের নেতাকর্মীদের একাংশ। তাঁদের দাবি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাণ হাতে নিয়ে লড়ছেন দলের হাজার হাজার নেতাকর্মী, কেন তাঁর সঙ্গে দেখা করলেন দিলীপ? এমনকী দিলীপবাবু তৃণমূলে যোগদান করতে চলেছেন বলেও গুঞ্জন ছড়ায়। তবে তা পত্রপাঠ খারিজ করে দেন দিলীপ ঘোষ নিজে। দিঘায় যাওয়া নিয়ে সাফাই দিয়ে দিলীপবাবু বলেন, আমি ভগবানের কাছে গিয়েছি। ভগবানের কোনও দল হয় না। আর দিঘার জগন্নাথ মন্দির হিন্দুত্বের জয়।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকে বিজেপির আর কোনও সভা বা বৈঠকে আমন্ত্রণ পাননি তিনি। গত ২৯ মে আলিপুরদুয়ারে সভা করেন নরেন্দ্র মোদি। সেখানে ডাক পাননি তিনি। দলের নতুন রাজ্য সভাপতি নির্বাচনের অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। গত ৮ জুলাই নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন  বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এর পর তিনি বলেন, শমীকবাবুর নেতৃত্বে আমি ও বিজেপির সমস্ত পুরনো কর্মীরা দলের হয়ে ময়দানে নামব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago