ফরাসি ওপেনে হারের জ্বালা মিটিয়ে উইম্বলডনের ফাইনালে আলকারাজকে উড়িয়ে বদলা নিলেন ইয়ানিক সিনার

খবর লাইভ : বলা যেতে পারে মধুর প্রতিশোধ। ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনালে হারের যে জ্বালাটা ছিল, উইম্বলডনে (Wimbledon 2025) এসে তার বদলা নিলেন ইয়ানিক সিনার। ঘাসের কোর্টে গত দু’বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি। এই প্রথমবার উইম্বলডন জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার। শুধু তিনি নিজে ঘাসের কোর্টের ‘রাজা’ হলেন না, এই প্রথমবার উইম্বলডন জিতলেন কোনও ইতালিয়ান টেনিস তারকা।

কথায় বলে শুরুটা দেখে দিন কেমন যাবে বোঝা যায়। সেন্টার কোর্টে সিনার যেভাবে শুরু করেছিলেন, তাতে তাঁর ক্ষেত্রে কথাটা সত্যি নয়। প্রথম গেম পয়েন্টটা ঢুকেছিল আলকারাজের ঝুলিতে। সেখানে থেকে টানা তিনটি গেম জিতে কামব্যাক শুরু করেছিলেন সিনার। কিন্তু তারপর যেন আচমকাই খেই হারান। ফরাসি ওপেনের ফাইনালেও ঠিক একই ভুল করেছিলেন, ম্যাচের রাশ হঠাৎ হাতছাড়া করেছিলেন। উইম্বলডনের প্রথম সেটের মতো এবারও শুরুতে বাজিমাত করলেন আলকারাজ। সিনারের একের পর এক ‘আনফোর্সড এরর’-এর সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন।

দ্বিতীয় সেটে সিনার আর কোনো ভুল করেননি। আলকারাজের ক্ষিপ্রতা, ফিটনেস বেশি। কোর্টের সব জায়গা জুড়ে খেলতে পারেন। সেখানে প্রথম থেকেই সিনার জোর দিচ্ছিলেন বেসলাইন থেকে খেলার। আলকারাজ তাঁকে ছুটিয়ে মারেন, ইটালিয়ান তারকা একাধিকবার কোর্টের মধ্যে পড়েও যান। কিন্তু তাতেও প্রথম সেটের মতো ভুলগুলো করেননি। বরং একের পর এক জোরালো ব্যাকহ্যান্ডে আলকারাজকে নাস্তানাবুদ করে দেন।

সেভাবেই দ্বিতীয় সেট জেতেন ৬-৪ ব্যবধানে। স্প্যানিশ তারকাকে ব্রেক করার পাশাপাশি নিজের সার্ভিসও ধরে রাখেন। তৃতীয় সেট যেন এরই পুনরাবৃত্তি। এবারও সিনার সেট জেতেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটে তবু মনে হচ্ছিল আলকারাজ কামব্যাক করতে পারবেন। কিন্তু এবারও শেষ হাসি সিনারের। ৬-৪ ব্যবধানে এই সেটও জিতে প্রথমবারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন হন তিনি। উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করে বিয়ন বর্গ, রজার ফেডেরার, নোভাক জকোভিচদের পাশে বসা হল না আলকারাজে

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago