খবর লাইভ : রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইউক্রেনকে দেওয়া হবে অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে ইউক্রেনের আকাশে রুশ হামলা প্রতিহত করার জন্য আরও শক্তিশালী প্রতিরক্ষা গড়ার সুযোগ পাবে কিয়েভ।
জানা গিয়েছে, এই সিদ্ধান্তের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে এবার কার্যত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ঢাল হয়ে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধ থামাতে বহুবার পুতিনের সঙ্গে আলোচনা করেছি, তবে উনি দিনের বেলায় শান্তির কথা বলেন আর রাত নামলেই শুরু হয় বোমাবর্ষণ। এটি সম্পূর্ণ অনৈতিক এবং অগ্রহণযোগ্য।
তবে এই প্রতিরক্ষা ব্যবস্থার অর্থনৈতিক দায়ভার আমেরিকা নিচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে পাঠানো হলেও তার সমস্ত খরচ বহন করবে ইউরোপীয় ইউনিয়ন। তাঁর কথায়, আমরা অস্ত্র পাঠাবো ন্যাটোতে। সেখান থেকে ইউক্রোপীয় দেশগুলোই ইউক্রেনে তা পাঠাবে এবং প্রয়োজনীয় ব্যয়ও তারাই বহন করবে।
রাশিয়ার ক্রমবর্ধমান হামলার কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, পুতিন সবাইকে ধোঁকা দিচ্ছেন। যুদ্ধবিরতির কথা বললেও তার কার্যকলাপ সম্পূর্ণ বিপরীত। এভাবে চলতে দেওয়া যায় না। বিশ্ব শান্তি বজায় রাখতে আমেরিকাকে পদক্ষেপ নিতেই হবে।
প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও গত ২৫ জুন ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আভাস দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা আসতে চলেছে যুক্তরাষ্ট্র থেকে। সেই আভাসই এবার বাস্তব রূপ নিতে চলেছে।
বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের হাতে প্যাট্রিয়ট সিস্টেম পৌঁছানো মানে তাদের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার হবে, যা রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…