মাঠে মারা গেল জাদেজার লড়াই, ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে সিরিজে ১-২ তে পিছিয়ে গেল ভারত

খেলার শেষদিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু লর্ডসে স্টোকস-আর্চারদের সামনে কার্যত অসহায় লাগল ঋষভ পন্থ (৯), লোকেশ রাহুল (৩৯), ওয়াশিংটন সুন্দরদের(০)। এরপরেই চাপের মুখে ইনিংস সামলানোর দায়িত্ব নেন জাদেজা। শেষদিকে নীতীশ, বুমরাহ ও সিরাজকে নিয়ে হার না মানা লড়াই চালালেন তিনি, কিন্তু শেষরক্ষা হল না। জাদেজা শেষপর্যন্ত ৬১ রানে অপরাজিত থেকে গেলেও ১৭০ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। আর এই হারের মধ্যে দিয়েই সিরিজে ১-২ তে পিছিয়ে গেল ভারত।

লর্ডস টেস্টের প্রথম দিন থেকে শুভমন, মহম্মদ সিরাজেরা আগ্রাসন দেখিয়ে এসেছেন। সাজঘরে থাকলেও পিছিয়ে ছিলেন না কোচ গৌতম গম্ভীরও! শুধু কথায়, আচরণে আগ্রাসন দেখালেই ম্যাচ জেতা যায় না। ব্যাট বা বল হাতেও জেতার মতো কিছু করতে হয়। টেস্ট অধিনায়কত্বের শৈশবে থাকা শুভমন নিশ্চই প্রথম তিন ম্যাচের অভিজ্ঞতা থেকে বুঝবেন। প্রথম দু’টেস্টে শরীরী আগ্রাসন কম ছিল ভারতীয় ক্রিকেটারদের। সঙ্গে ছিল ব্যাটে, বলে পারফরম্যান্স। প্রথম টেস্ট হারলেও লড়াই ছিল। দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে জয়ই কি লক্ষ্যচ্যুত করে দিল ভারতীয় দলকে? লর্ডসে শেষবেলার লড়াই ছাড়া বলার মতো পারফরম্যান্স বলতে প্রথম ইনিংসে বুমরাহের ৭৪ রানে ৫ উইকেট আর রাহুলের ১০০ রানের ইনিংস।

যশস্বী জয়সওয়াল, শুভমন, নীতীশেরা ব্যাট হাতে ব্যর্থ। করুণ নায়ারের অবস্থা সত্যিই করুণ। চেন্নাইয়ের ২২ গজে ইংরেজদের বোলিং আর ইংল্যান্ডের মাটিতে তাঁদের বোলিংয়ের পার্থক্য অনেক। করুণ ঠেকে বুঝছেন নিশ্চই। অপরাজিত ৩০৩ রানের পর টেস্টে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রান ৪০। নিজের পরিসংখ্যানে চোখ রাখলে আরও ভাল বুঝতে পারবেন। তবু আঙুলে চোট নিয়ে প্রায় এক হাতে ঋষভ পন্থ সাধ্য মতো চেষ্টা করেছেন। বল হাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ আকাশদীপ, সিরাজেরা। আসলে ভারত দল হিসাবে ব্যর্থ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago