ভাঙড়ে রেজ্জাক খাঁ খুনে পুলিশের জালে আরও এক তৃণমূল কর্মী, মোট গ্রেফতার চার

খবর লাইভ : ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খাঁ খুনের তদন্তে আরও অগ্রগতি। এই ঘটনায় এবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল কর্মী আজাহারউদ্দিন মোল্লা। এর ফলে রেজ্জাক খাঁ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার পুলিশ এই মামলায় বড়সড় মোড় নেয়। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রভাবশালী নেতা মোফাজ্জেল মোল্লাকে। তিনি ছিলেন রেজ্জাক খাঁ-এর পাশের বুথের সভাপতি এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য।

তদন্তে নাম উঠে আসে আজাহারউদ্দিন মোল্লার। মোফাজ্জেলকে জেরা এবং ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ধরা পড়ে আরও দুই অভিযুক্ত জাহান আলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লা।

শুটআউট কাণ্ডে চার অভিযুক্তকেই আলাদা করে জেরা করছে পুলিশ। আজাহারউদ্দিনকে বারুইপুর আদালতে পেশ করা হবে এবং তার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে চায় পুলিশ। তদন্তকারীদের দাবি, এই খুনের পিছনে থাকা ষড়যন্ত্রের মূল রহস্য ফাঁস হতে চলেছে খুব শিগগিরই।

স্থানীয় রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তে নজর গোটা জেলার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago