খবর লাইভ : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের প্রধান ছিলেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দু’টি মামলা করেছিল। তার চার মাস পরই এই নির্দেশ সামনে এল। তবে দুর্নীতির মামলার কারণেই এই পদক্ষেপ কি না, তা স্পষ্ট করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস একটি সংক্ষিপ্ত ইমেলের মাধ্যমে কর্মীদের খবরটি জানিয়েছেন। সেই ইমেলে উল্লেখ করা হয়েছে, সায়মা ওয়াজেদ ছুটিতে থাকবেন। গত শুক্রবার অর্থাৎ ১১ জুলাই থেকে এই ছুটি কার্যকর হয়েছে। আপাতত সেই জায়গায় তাঁর দায়িত্ব পালন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী প্রধান ক্যাথরিনা বোহেম। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
পুতুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মা শেখ হাসিনার প্রভাব খাটিয়েই ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই পদ পেয়েছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে। দুদকের দায়ের করা মামলায় আরও অভিযোগ রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়েও মিথ্যে তথ্য দিয়েছিলেন পুতুল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক পদ পাওয়ার বিষয়ে তাঁর দাবি খারিজ করে দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি অন্য একটি সংস্থার প্রধান হিসেবে বিভিন্ন ব্যাংক থেকে ২.৮ মিলিয়ন ডলার সংগ্রহও করেছিলেন বলে অভিযোগ। এসবের জন্য হাসিনার কন্যার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪২০ ধারায় জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল। আর অভিযোগগুলি ওঠার পর থেকে তিনি ‘হু’-এর ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন না। মনে করা হচ্ছে, এসব কারণেই তাঁকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…