খবর লাইভ : আগামী শুক্রবার, ১৮ জুলাই দুর্গাপুরে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দিল্লি ফেরত দিলীপ ঘোষকে দেখা যাবে কি না, তা নিয়ে বঙ্গ-বিজেপির অন্দরে এখন জোর চর্চা। গত লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর থেকেই লড়েছিলেন দিলীপ এবং সেখানে প্রচারে এসে মোদি শুনিয়ে গিয়েছিলেন, দিলীপ কত বড় মাপের নেতা।
গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছিলেন দিলীপ। মমতার পাশে সস্ত্রীক দিলীপের বসে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় বিজেপির অন্দরে।
যার জেরে বিজেপিতে দিলীপের রাজনৈতিক ভবিষ্যতও প্রশ্নের মুখে পড়ে। প্রকাশ্যেই দিলীপের বিরুদ্ধে মুখ খোলেন বঙ্গ-বিজেপির অনেকে। দলের শীর্ষ নেতৃত্বও মেদিনীপুরের প্রাক্তন সাংসদের এই পদক্ষেপকে ভালো ভাবে নেননি। এখন দেখার দিল্লি থেকে ফেরার পর সেই পরিস্থিতি কতটা বদলায়। দিলীপ স্বয়ং অবশ্য বলছেন, দল যে দায়িত্ব দেবে মাথা পেতে নেব। তার এই বক্তব্যে জল্পনা আরও বেড়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…