খবর লাইভ : প্রতিবছরই বন্যার সম্মুখীন হতে হয় দামোদর, মুণ্ডেশ্বরী, দ্বারকেশ্বর নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে। আর এই বন্যার জন্য অনেকাংশেই দায়ী বালি মাফিয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বালি মাফিয়াদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তারপরও অবশ্য কিছু জায়গায় অবৈধভাবে বালি তোলা হচ্ছে। তাও আবার নকল কাগজপত্র দেখিয়ে প্রশাসনকে ধোকা দিয়ে। এমনটাই অভিযোগ হাওড়ার আমতার বাসিন্দাদের।
বর্ষা কালে মহার্ঘ্য হয়ে ওঠে বালি। বালির দাম অনেকটাই বেড়ে যায়। কারণ এই সময় বন্ধ থাকে বালি খাদানগুলো। কিন্তু বেশ কিছু বালি মাফিয়া এই সময়েই অবৈধভাবে বালির ব্যবসা করছেন। সম্প্রতি আমতা থানার খোরোপে পুলিশের একাংশের মদতে তার দামোদর নদ থেকে তোলা হয় বেআইনিভাবে বালি। যে বাড়ি তোলা নিয়ে এলাকার লোকজন চরম ক্ষুব্ধ। উজ্জ্বল কর্মকার নামে এক বালি মাফিয়া ওই এলাকার কিছু তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে দামোদর থেকে বেআইনিভাবে বালি তুলেছিলেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের। স্থানীয় লোকজন অবশ্য প্রতিবাদ করেছিলেন। কিন্তু বালি মাফিয়ারা ভুয়ো নথি দেখিয়ে স্থানীয় লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। খবর লাইভের পক্ষ থেকে বালি মাফিয়া উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য কোনও নথি দেখাতে পারেননি। নবান্নের এক কর্তা বলেন, ‘বেআইনিভাবে ভুয়ো নথি দেখিয়ে দামোদর থেকে বালি তোলার বিষয়টি আমাদের কানে এসেছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এদিকে বালি মাফিয়াদের একাংশ খবর লাইভের সাংবাদিককে খবর যাতে না করা হয় তার জন্য আর্থিক টোপ দিচ্ছেন। হাওড়া জেলা পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ‘এর আগেও ওই বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আবারও পদক্ষেপ নেওয়া হবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…