দ্বিতীয় দফায় আরও সাত দেশের ওপর ট্রাম্পের শুল্কবোমা, সিঁদুরে মেঘ দেখছে ভারত

খবর লাইভ : দ্বিতীয় দফায় আরও সাত দেশের উপর আছড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের শুল্কবোমা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলডোভা, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হচ্ছে। আগামী মাসের শুরু থেকেই অতিরিক্ত শুল্কহার চাপানো হবে এই সাত দেশের উপর। প্রশ্ন উঠছে, ভারতের উপরও কি শেষ পর্যন্ত আঘাত হানবে ট্রাম্পের শুল্কবাণ?

দ্বিতীয় দফায় ট্রাম্পের রোষানলে পড়েছে সাতটি দেশ। আলজেরিয়া, ইরাক, লিবিয়া এবং শ্রীলঙ্কার পণ্যের উপর ৩০ শতাংশ কর বসাচ্ছে আমেরিকা। ব্রুনেই এবং মলডোভার উপর ২৫ শতাংশ, ফিলিপিন্সের উপর ২০ শতাংশ কর চাপানো হয়েছে। উল্লেখ্য, সোমবারই মায়ানমার, দক্ষিণ আফ্রিকার মতো আরও ১২টি দেশে কর চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। প্রত্যেক দেশকে চিঠি দিয়ে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় সুরক্ষার জন্যই এমন পদক্ষেপ করছে আমেরিকা।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শুল্কবাণের আবহে ভারতের কী হবে? সাম্প্রতিক অতীতে আমেরিকার সঙ্গেও ভারতের ঘনিষ্ঠতা বেড়েছে। দুই দেশের মধ্যে চলতি সপ্তাহে বাণিজ্যচুক্তি হতে পারে বলেও শোনা গিয়েছিল। ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ফলে সংশয় বাড়ছে, শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago