খবর লাইভ : ‘গোপন চিরকুট’ প্রকাশ্যে! আর তাতেই অস্বস্তিতে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এবার কুমারগঞ্জের বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের কীর্তিকলাপ ফাঁস করার দাবি করা হল। ওই চিরকুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মন্ত্রী দাবি করছেন, ‘কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের দায়িত্বে থাকা নাজমুল হক নামে ওই ব্যক্তি, ১৮ মার্চ প্রাক্তন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়াঁকে একটি চিরকুট পাঠিয়েছেন। যে চিরকুটে স্টেশন ম্যানেজার লিখেছেন, কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ের জন্য তাঁর পাঠানো লোকের থেকে তিনি ৬ লক্ষ ৫২ হাজার টাকা পেয়ে গিয়েছেন! বিধায়ক তোরাব হোসেন মণ্ডলের নির্দেশে কুমারগঞ্জের বিজেপি নেতা সুশীল মার্ডির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ এনে আড়াই লক্ষ টাকা ফাইন করেছেন। কিন্তু ওই বিজেপি (BJP) নেতা হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে নাকি ফের বিদ্যুৎ সংযোগ পাওয়ার দাবি করেছেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘কিভাবে শাসক দলের নেতা-নেত্রীরা দুর্নীতি করছে, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে, তা এই চিঠিতেই প্রমাণিত। আমরা সেটাই তুলে ধরেছি।’ যদিও এ প্রসঙ্গে কুমারগঞ্জের তৃণমূলের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলকে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি। কুমারগঞ্জের বিদ্যুৎ বন্টন সংস্থার ম্যানেজার নাজমুল হকও এই অভিযোগ প্রসঙ্গে কিছু বলতে চাননি। তবে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার শুভময় সরকার বলেন, ‘এই বিষয়টির কতটা সত্যতা রয়েছে তার তদন্ত করে দেখছি। তবে যে স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তিনি এই চিঠিকে ভুয়ো বলে দাবি করেছেন।’
তৃণমূলের জেলা নেতা মফিজউদ্দিন মিয়াঁ সাংবাদিক বৈঠক করে বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ। চিঠিটি সম্পূর্ণ ভুয়ো, সুকান্ত মজুমদার ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে মিথ্যে তথ্য ছড়াচ্ছেন। আমি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। সুকান্তবাবু রাজনীতিতে সদ্য এসেছেন। তিনি খুব অল্প সময়ের মধ্যে বিজেপিতে অনেক কিছু পেয়ে গিয়েছিলেন। বর্তমানে রাজ্য সভাপতি পদ চলে যাওয়ায় তিনি হতাশায় ভুগছেন।’ তিনি আরও বলেন, ‘প্রাক্তন রাজ্য সভাপতি মিডিয়ার সামনে আসার জন্য ও নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য নোংরা রাজনীতির খেলা খেলতে চাইছেন ও অপপ্রচার চালাচ্ছেন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…