বাংলা থেকে সরছে নিম্নচাপ, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে

খবর লাইভ : এই কিছু দিন আগে, মানে জুন মাসের মাঝামাঝি আরকী! এত্ত গরম, যে রাস্তায় বেরোলেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। সকলের মুখে-মনে একটাই চাওয়া, বৃষ্টিটা কবে আসবে! বৃষ্টি এল… আর শেষ সপ্তাহখানেক ধরে এমনই পরিস্থিতি, যে আর থামার নামগন্ধও নেই! একটানা বৃষ্টি। এবার প্রশ্ন বৃষ্টি থামবে কবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি দক্ষিণবঙ্গের।

আগেই আবহাওয়া দফতর জানিয়েছিলেন, দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ আস্তে আস্তে সরছে ঝড়খণ্ড-ওড়িশার দিকে। একটু ধীরে হলেও, আস্তে আস্তে বাংলা থেকে সরছে নিম্নচাপ। তাই রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। তবে একেবারেই বৃষ্টি যে কমে যাবে, তা নয়। একটানা ভারী বৃষ্টি, যে আরকী গত শুক্র-শনিবার থেকে চলছিল, সেটা কমে যাবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অর্থাৎ যেখানে মেঘ, সেখানেই বৃষ্টি! এই বৃষ্টি-এই নেই। পশ্চিমাঞ্চলের জেলা, মানে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার দিকে অল্প বৃষ্টি হচ্ছে।

তবে এখন যে কথাটা বলব, নিম্নচাপ সরছে, তবে কপালের ভাঁজ পাতলা হচ্ছে না এখনই। বৃষ্টি কমলেও জমা জলের দুর্ভোগ থাকছেই। পশ্চিমের একাধিক জেলায় নদীর জল উপচে প্লাবন। ঝাড়খণ্ডে নিম্নচাপ সরছে, ফলে সেখানে বৃষ্টি বাড়বে। ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়বে, জলে বিপত্তি আরও বাড়তে পারে।

বৃষ্টি কমায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ঘাম হতে শুরু করবে। দিন-রাতের তাপমাত্রাও কিছুটা বাড়বে।  সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago