খবর লাইভ : পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। আজ শুনানিতে রাজ্যকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ, কোনও একজন অফিসারকে এখনই নিয়োগ করতে হবে, যাঁর পদমর্যাদা সচিবের নীচে নয়। তিনি ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। আগামী সোমবার পরবর্তী শুনানিতে আদালতে রিপোর্ট দিতে হবে।
আগামী সোমবার ফের এই মামলার সম্ভাব্য শুনানি। সেই সময়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার একটি শিল্পাঞ্চলে কাজ করতে গিয়েছিলেন বাংলার দুই শ্রমিক। অভিযোগ, তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে স্থানীয় পুলিশ। তাঁদের উপরে হেনস্থার অভিযোগ উঠেছে।
ওই ঘটনায় সরব হন রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তিনি বলেছিলেন, ‘ঘটনাটি শুধু যে লজ্জার তা নয়, তা আইনের পরিপন্থীও। বাংলা ভাষাতে কথা বলায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…