ফেডেরারকে টপকে শীর্ষে জকোভিচ, ইতিহাস গড়লেন উইম্বলডনের মঞ্চে

খবর লাইভ : টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার, রাফায়েল নাদালের মতো কিংবদন্তিরা। তবে ৩৮ বছর বয়সেও এখনও রাজত্ব চালিয়ে যাচ্ছেন নোভাক জকোভিচ। টেনিসের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার বললেও সেটা হয়তো অত্যুক্তি হবে না। সবুজ ঘাসের কোর্টে এখনও যে তিনি অপ্রতিরোধ্য, সেটা বুঝিয়েছেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের ম্যাচে। প্রথম সেটে হারলেও পরের তিন সেটে দুরন্ত কামব্যাক করেছেন তিনি। এই ম্যাচ জিতে ফের একবার রেকর্ডবুকে নাম তুলেছেন সার্বিয়ান এই টেনিস তারকা। টপকে গিয়েছেন ফেডেরারকে। কোন রেকর্ড গড়লেন তিনি?

উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে চার সেটের লড়াইয়ে ইতালিয়ান প্লেয়ার ফ্লাবিও কোবোলিকে হারিয়েছেন জকোভিচ। এই জয়ের ফলে ১৪ বার উইম্বলডন সেমিফাইনাল খেলতে নামবেন তিনি। রজার ফেডেরারের রেকর্ড ভাঙলেন। এই প্রতিযোগিতায় মোট ১৩ বার সেমি ফাইনাল খেলেছেন ফেডেরার। সেই রেকর্ড ভেঙে টেনিস জগতে ইতিহাস গড়লেন জকোভিচ।

শুধু ফেডেরারকে টপকানোই নয়, নিজেরও একটি রেকর্ড ভেঙেছেন জকোভিচ। কোনও গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে ৫২তম সেমি ফাইনাল খেলতে নামবেন তিনি। টেনিসে ছেলেদের সিঙ্গলসের ইতিহাসে এটাও সর্বকালীন রেকর্ড।

এই ম্যাচে শুরুটা ভালো করেছিলেন ২৩ বছরের ইতালিয়ান প্লেয়ার ফ্লাবিও কোবোলি। প্রথম সেটে ৭-৬ ফলে জেতেন তিনি। কিন্তু জকোভিচের অভিজ্ঞতার সামনে হার মানতে হয় তাঁকে। পরের তিন সেটে ৬-২, ৭-৫, ৬-৪ ফলে জিতে ম্যাচ পকেটে পোরেন জকোভিচ। ম্যাচ শেষে জকোভিচ জানিয়েছেন, এই বয়সেও বিশ্বের সর্বোচ্চ মঞ্চে খেলতে পেরে খুশি তিনি।

ইতিমধ্যেই ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জকোভিচ। উইম্বলডন জিতলে সেই সংখ্যাটা দাঁড়াবে ২৫। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন মার্গারেট কোর্টকে। টেনিসের ইতিহাসে ছেলেদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার তালিকায় শীর্ষে উঠে আসবেন জকোভিচ। তবে এই রেকর্ড গড়ার জন্য সেমি ফাইনালে জানিক সিনারের চ্যালেঞ্জ টপকাতে হবে তাঁকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago