ভয়াবহ দাবানলের গ্রাসে ফ্রান্স, বিধ্বংসী আগুনে জখম কমপক্ষে ২০০

খবর লাইভ : ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স। ইতিমধ্যেই ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কাছে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিধ্বংসী আগুন। যার জেরে আহত হয়েছেন অন্তত ১০০ জন। পাশাপাশি শতাধিক লোককে সেখান থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার মার্সেই শহরের উত্তরে পেনেস-মিরাবেউয়ের কাছে আগুনের সূত্রপাত হয়। কিন্তু তীব্র বাতাস, শুষ্ক গাছপালা এবং খাড়া পাহাড়ের ঢালের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ৮০০ দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ। কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয়েছে মেরিন ফায়ার ফাইটার ব্যাটালিয়নকে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আহতদের মধ্যে নয়জন দমকলকর্মী রয়েছেন। প্রায় ৪০০ জন বাসিন্দাকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরেই থাকার জন্য সতর্ক করে দিয়েছে। দাবানলের কারণে মার্সেইয়ের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সেটি আংশিকভাবে পুনরায় খোলা হয়।

মার্সেইয়ের মেয়র বেনট পায়ানের মতে, এক পর্যায়ে এসে প্রতি মিনিটে ১.২ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ে। ঘন জঙ্গল এবং তীব্র বাতাসের কারণে সেই আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছন তিনি। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত মানুষ এবং দমকলকর্মীদের প্রতি সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রার্থনা আহত এবং সমস্ত বাসিন্দাদের সঙ্গে রয়েছে।’ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী রিটেইলউ মঙ্গলবার সন্ধ্যায় মার্সেইতে পৌঁছে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্থানীয় আধিকারিকদের সঙ্গে দেখাও করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago