একে একে ৫০ জনের নাম ও ছবি প্রকাশ শুভেন্দুর, দাবি সকলেই ভাইপো গ্যাং-এর সদস্য

খবর লাইভ : কসবাকাণ্ডের পর থেকেই রাজ্য জুড়ে কলেজে কলেজে শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। তারই মধ্যে এবার একে একে ৫০ জনের নাম ও ছবি প্রকাশ করে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করলেন এরা সকলেই ’ভাইপো গ্যাং’-এর সদস্য। যারা শাসকদলের ছত্রছায়ায় মেয়েদের উপর নির্যাতন এবং টাকা তোলার মতো অপরাধে যুক্ত। শুভেন্দু সাংবাদিক সম্মেলন করে বলেন এমন ১ হাজার নাম প্রকাশ করতে পারি।

তার অভিযোগ, ‘এই সব ছাত্ররা ভাইপোর হয়ে টাকা তোলার কাজ করে। মনোজিত মিশ্রের মতো বহু ছাত্রী নির্যাতনকারী আজও কলেজ চত্বরে ক্ষমতার রক্ষাকবচ পরে ঘুরে বেড়াচ্ছে।’ শুভেন্দুর দাবি, প্রতি কলেজে মনোজিৎ মিশ্ররা আছে, ছাত্রছাত্রীদের সুরক্ষা বলে কিছু নেই, প্রশাসন কিছু করে না, কারণ এরা সকলেই ‘ভাইপো’-র লোক। শুভেন্দু বলেন, রাজ্যের কলেজে কলেজে ইউনিয়ন রুমগুলো এদের কার্যকলাপের জন্যই বন্ধ করে দিতে বলতে হয়েছে আদালতকে।

এদিন দিল্লিতেও কসবাকাণ্ড নিয়ে সরব হয় বিজেপি। রাজ্যে সম্প্রতি ঘুরে যাওয়া বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের নেতা সত্যপাল সিং সাংবাদিক বৈঠক করে জানান, এটাই প্রথম দেখলাম, নির্যাতিতার এফআইআরে অভিযুক্তদের নাম ইচ্ছাকৃতভাবে বদলে দিয়ে ‘এম. জে.’ লেখা হয়েছে। পুলিশ নিজের মতো করে অভিযোগ বদলে দিচ্ছে। যেখানে অভিযোগই পালটে দেওয়া হয়, সেখানে কীভাবে ন্যায়বিচার পাওয়া যাবে?’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে কোনও বর্তমান বিচারপতির নজরদারিতে তদন্ত করার দাবি জানান তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago