হাইকোর্টে তুলোধোনা রাজ্যকে, চিহ্নিত অযোগ্যদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ

খবর লাইভ : সুপ্রিম কোর্টের রায় মেনে ‘চিহ্নিত অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এসএসসির পরীক্ষায় অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত অযোগ্য’রা। এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে সোমবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থী আবেদন করে থাকলে সেই আবেদনপত্র বাতিল করতে হবে।

প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়ায় বেলাগাম দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশমতো ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। তবে সেই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে অভিযোগ ওঠে। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারীরা জানিয়েছিলেন, চিহ্নিত অযোগ্যরা আবেদন করতে পারবে না এমন কথা বিজ্ঞপ্তিতে বলা নেই। এছাড়াও নিয়োগ প্রক্রিয়া ২০১৬ সালের ‘রুল’ অনুযায়ী হতে হবে। ২০১৬ সালের চাকরিপ্রার্থীদের মধ্যে থেকেই তা কার্যকর করার নির্দেশ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি বলে মামলাকারীদের দাবি। এদিন উচ্চ আদালতে রাজ্য এবং ‌এসএসসি’র তরফে আইনজীবী জানান, শীর্ষ আদালতের নির্দেশে কোথাও এমনটা বলা নেই যে ‘চিহ্নিত অযোগ্য’রা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

দু’পক্ষের সওয়াল জবাব শুনে এদিন বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন-‘যাঁরা ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত, অথবা যাঁদের চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে, তাঁরা এই প্রক্রিয়ায় আবেদন করলেও তাঁদের আবেদনপত্র বাতিল করতে হবে। আদালত জানিয়েছে, ‘দাগি অযোগ্যদের কোনওভাবেই ফের সুযোগ দেওয়া যায় না।’ তবে বিজ্ঞপ্তি বাতিল করেনি হাইকোর্ট। আদালত জানিয়েছে, গত ৩০ মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, তাকে সামনে রেখেই নিয়োগপ্রক্রিয়া চলবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago