খবর লাইভ : ইংল্যান্ডের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ভারতীয় তরুণ ক্রিকেটার আকাশদীপ। এজবাস্টনে খেলতে নেমে আকাশ দীপ ছাড়িয়ে গেছেন চেতন শর্মা, জাহির খান ও জসপ্রীত বুমরাহকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দুই ইনিংসেই নতুন বলে নজর কেড়েছেন আকাশদীপ। প্রথম ইনিংসে ২০ ওভারে ৮৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২১.১ ওভারে ৯৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংসে মোট ৪১.১ ওভার বল করে ১৮৭ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন আকাশ দীপ।
ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে দ্বিতীয় বার কোনও ভারতীয় বোলার এক টেস্টে ১০ উইকেট নিলেন। এর আগে ১৯৮৬ সালে বার্মিংহ্যামের এজবাস্টনেই ১০ উইকেট নিয়েছিলেন চেতন। তিনি দিয়েছিলেন ১৮৮ রান। আকাশ দিয়েছেন ১৮৭ রান। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পরিসংখ্যান আকাশদীপের।
শুধু চেতন নন, আকাশদীপ ছাড়িয়ে গেছেন জসপ্রীত ও জহির খানকেও। ২০২১ সালে বুমরাহ ইংল্যান্ডের মাটিতে ১১০ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন। ২০০৭ সালে জহির খান ১৩৪ রান দিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। তারা ১০ উইকেট নিতে পারেননি। সেই কীর্তি গড়েছেন আকাশদীপ।
২০২৪ সাল থেকে টেস্টে নতুন বলে অন্তত ১০টা ইনিংস খেলা বোলারদের মধ্যে সবচেয়ে কম বোলিং গড় তিন নম্বরে রয়েছেন আকাশদীপ। তার বোলিং গড় ১৩.৮০। সেরা কাগিসো রাবাদা। তার গড় ১২.৩৮। দ্বিতীয় স্থানে থাকা জশ হেজলউডের বোলিং গড় ১৩.০০। এই তালিকায় প্রথম ছয় ক্রিকেটারের মধ্যে আর কোনও ভারতীয় নেই।
আকাশদীপের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক শুভমন গিলের গলাতেও। ম্যাচ শেষে তিনি বলেন, “আকাশ নিজের সেরাটা দিয়েছে। ঠিক জায়গায় বল ফেলেছে। দু’দিকেই বল সুইং করেছে। এই উইকেটে ওই লাইন-লেংথে বল করা সহজ নয়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…