খবর লাইভ : বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পরই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল। সংবাদ সংস্থা পিটিআইকে এই কথা জানিয়েছেন সিবিআই আধিকারিক।
অন্যদিকে, বিজেপি কর্মীর পরিবারের সদস্য দেবদাস মণ্ডল নিখোঁজ রয়েছেন। সে সময় মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাজাহানের নাম থাকলেও, পরে যখন মামলা সিআইডি হাতে নেয় এবং আদালতে চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় শাহজাহানের নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঘটনার চার বছর পর সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন মৃতার স্ত্রী পদ্মা মন্ডল। এদিন সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…