টেক্সাসে হড়পা বানে মৃত্যু বেড়ে ৫১, গভীর শোকপ্রকাশ ট্রাম্পের

খবর লাইভ : আমেরিকার টেক্সাস প্রদেশে প্রবল বৃষ্টির জেরে তৈরি হওয়া হড়পা বানে মৃতের সংখ্যা আরও বেড়েছে। রবিবার সকাল পর্যন্ত (ভারতীয় সময় ১১টা অনুযায়ী) অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ১৫ জন শিশু। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

প্রচণ্ড জলের তোড়ে বহু মানুষ ভেসে যান, অনেকেই এখনও নিখোঁজ। উদ্ধারকাজে নামানো হয়েছে প্রায় ৮৫০ জন জরুরি পরিষেবা কর্মীকে। নদী সংলগ্ন অঞ্চলে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে, কেউ গাছে কিংবা নিরাপদ আশ্রয়ে আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত,  শুক্রবার থেকে দক্ষিণ-পশ্চিম টেক্সাসে লাগাতার ভারী বৃষ্টি চলছে। গুয়াদালুপে নদীতে আকস্মিকভাবে হড়পা বান দেখা দেয়। প্রশাসনের মতে, মাত্র ৪৫ মিনিটে নদীর জলস্তর বেড়ে যায় ২৬ ফুট (প্রায় ৮ মিটার), যা অত্যন্ত ভয়াবহ। অনেকেই এই সময়ে নদীর ধারেই ‘সামার ক্যাম্প’-এ ছিলেন।  স্কুল ছাত্রীদের একটি দল সেখানে তাঁবুতে ছিল। এখনও পর্যন্ত তাদের মধ্যে ২৭ জনের কোনও খোঁজ মেলেনি।

নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানান, নিখোঁজ ছাত্রছাত্রীদের পাশাপাশি আরও বহু সাধারণ মানুষকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এত বড়ো মাত্রার বন্যা আসবে, তা কেউ কল্পনাও করেননি। এমনকি সময়মতো সতর্কতা জারিও করা হয়নি বলে স্বীকার করেছে টেক্সাস প্রশাসন।

ঘটনার পর টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট হোয়াইট হাউসের কাছে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণার আবেদন জানান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই আবেদন গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

উদ্ধার ও ত্রাণকাজ এখনও চলছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে জাতীয় সঙরক্ষা বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago