দায়িত্ব নিয়েই ৪২ লক্ষের ফারাক মেটাতে  অঙ্ক কষা শুরু শমীকের

খবর লাইভ : রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েই শমীক ভট্টাচার্য বলছেন, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চায়। কিন্তু, ভোটের অঙ্ক কী বলছে? চব্বিশের লোকসভা নির্বাচনের তথ্য বলছে, এ রাজ্যে তৃণমূলের থেকে ৪২ লক্ষ ভোট কম পেয়েছে বিজেপি। সেই ফারাক মিটবে কী করে? এই নিয়েই এবার চুলচেরা বিশ্লেষণ শুরু করল গেরুয়া শিবির।
এর জন্য পরামর্শ , হিসাব-নিকাশ চাওয়া হল দলের বিভিন্ন মোর্চা এবং সেলগুলির দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর সল্টলেকে দলীয় কার্যালয়ে দলের মোর্চা ও সেলগুলির সঙ্গে প্রথম বৈঠক করলেন শমীক। সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ও মঙ্গল পাণ্ডে উপস্থিত ছিলেন। ছিলেন বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তৃণমূলের সঙ্গে প্রাপ্ত ভোটের ফারাক মেটাতে কী পদক্ষেপ করা দরকার, তা নিয়ে বৈঠকে মোর্চা ও সেলগুলির কাছ থেকে মতামত চাওয়া হয়। বুথগুলির কী অবস্থা, তাও জানতে চাওয়া হয়।

বিজেপির মোর্চা ও সেলগুলির সক্রিয়তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। রাজনীতির কারবারিরা বলছেন, আর কয়েকমাস পর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের জন্য যে এখন থেকে ময়দানে ঝাঁপাতে হবে, মোর্চা ও সেলগুলিকে সেই বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকেই মোর্চা ও সেলগুলিকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন তিনি।

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূল পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষের সামান্য বেশি ভোট। আর বিজেপির ঝুলিতে ২ কোটি ৩৩ লক্ষের সামান্য বেশি ভোট।<span;> লোকসভা নির্বাচনে দুই দলের প্রাপ্ত ভোটের পার্থক্য ৪২ লক্ষের মতো।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago