খবর লাইভ : আর্জেন্টিনা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি পৌঁছন আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। গত ৫৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনায় দ্বিপাক্ষিক সফরে গেলেন। নরেন্দ্র মোদির এই সফরে ভারত ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে চলেছে বলে আশা বিশেষজ্ঞদের। এজেইজখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পরে প্রধানমন্ত্রী মোদিকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী রীতিতে স্বাগত জানানো হয়।
সূত্রের খবর, এই সফরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এ ছাড়াও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা, কৃষি, খনিজ সম্পদ, তেল ও গ্যাস, বাণিজ্য এবং বিনিয়োগ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
২০১৮ সালে নরেন্দ্র মোদি G-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন। সেটা ভারত-আর্জেন্টিনা দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও সফর ছিল না। এ বার প্রধানমন্ত্রী মোদি আর্জেন্টিনা থেকে বলেন, ‘দুই দেশের কৃষি, খনিজ, জ্বালানি, বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। আমাদের লক্ষ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া।’
চলতি মাসে প্রধানমন্ত্রী মোদি মোট পাঁচটি দেশে যাবেন। এর আগে তিনি ঘানা এবং ত্রিনিদাদ ও টোবাগো গিয়েছেন। এখন রয়েছেন আর্জেন্টিনায়। এর পর BRICS শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে যাবেন তিনি। সব শেষে নামিবিয়া সফর সেরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…