খবর লাইভ : রাজনৈতিক ডামাডোল আর বেহাল অর্থনীতির জেরে পাকিস্তানে এবার বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের অফিস। কর্মহীন বহু মানুষ। সেদেশে ২৫ বছর ধরে অফিসটি চালানোর পর অবশেষে এবার তল্পিতল্পা গুটিয়ে ফেলল বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা। পাকিস্তানে মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান নিজেই এই খবর জানিয়েছেন।
কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল টেক জায়েন্টটি? জাভেদ বলেন, ২৫ বছর পর পাকিস্তানে অপারেশন বন্ধ করেছে মাইক্রোসফট। ফলে কত কর্মী যে বেকার হলেন, তার ইয়ত্তা নেই। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। রাজনৈতিক পরিস্থিতিও একেবারেই সুস্থ নয়। সেই কারণে পাকিস্তানে ব্যবসা করার মতো নিরাপত্তা তারা পাচ্ছে না বলেজানানো হয় মাইক্রোসফটের তরফে। পাকিস্তানে ব্যবসার হারও অত্যন্ত খারাপ। নিম্নমানের। সেই কারণেই দেশটি থেকে পাততাড়ি গুটিয়ে মাইক্রোসফট চলে যাচ্ছে বলে স্পষ্ট জানানো হয়।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গিঘাঁটি। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমও একেবারে ভেঙে দেওয়া হয়। গম, আটার জন্য হাহাকার একাধিক জায়গায়। ফলে ভারতের মারের পর সেদেশের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…