দল ছাড়ার হুমকি সিদ্দিকুল্লাহ চৌধুরীর, তৃণমূল কংগ্রেসে মাৎসন্যায় শুরু হয়ে গিয়েছে: কটাক্ষ বিজেপির

খবর লাইভ : বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙ্গায় বুধবার আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যাওয়ার সময় নিজের দলের লোকজনের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। যদিও মন্তেশ্বরের এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জেলার বিজেপি নেতৃত্বও। জেলা বিজেপির সহ- সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘মন্তেশ্বরের ঘটনা প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস দলে ‘মাৎসন্যায়’ শুরু হয়ে গিয়েছে।

যদি দল কোনও ব্যবস্থা না নেয় তাহলে দল ছেড়ে দেবেন বলে ‘হুমকি’ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী! মন্তেশ্বরের মালডাঙ্গায় আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যাওয়ার সময় নিজের দলের লোকজনের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন তিনি। আর সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েই দল ছেড়ে দেওয়ার ‘হুমকি’ দিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ওইদিন বিকালে তিনি ছুটে যান জেলার পুলিশ সুপার সায়ক দাসের কাছে। পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে বেরিয়ে তিনি ক্ষোভে কেটে পড়েন।

পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে এদিন পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘যেখানে রাজ্যের মন্ত্রী সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে? পরিকল্পনা করে আমাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। এদিনের গোটা ঘটনা সবিস্তার দলের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ আর এরপরেই কার্যত হুঁশিয়ারির সুরে তিনি জানিয়ে দেন যে, এই ঘটনায় যদি তার দলের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে তিনি চরম সিদ্ধান্ত নেবেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago