পুতিনের মাস্টারস্ট্রোক, বিশ্বের প্রথম দেশ হিসাবে তালিবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো

খবর লাইভ : আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। তারাই প্রথম দেশ যারা এই স্বীকৃতি দিল।

প্রসঙ্গত, প্রায় ৪ বছর আগে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবরা। কিন্তু কোনও দেশই এই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি এতদিন। অবশেষে রাশিয়া দিল সেই স্বীকৃতি। রাশিয়ায় তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসান হাসানকেও মস্কোর অতিথি হিসাবে মেনে নিয়েছে পুটিনের প্রশাসন।

২০২১ সালে আমেরিকা এবং পশ্চিমি দুনিয়ার সমর্থনপুষ্ট আফগান সরকারের অপসারণের পর বিশ্বের বহু দেশেই আফগান দূতাবাসের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া কিন্তু সে রাস্তায় যায়নি। যদিও মস্কোর আফগান দূতাবাসের সামনে আফগানিস্তানের তিন রঙা পতাকাই এত দিন দেখা গিয়েছে। বৃহস্পতিবার সেই পতাকা বদলে তালিবানের সাদা পতাকা লাগানো হয়েছে দূতাবাসে। এটা ঘটনা, গত এপ্রিলেই তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার করে নিয়েছিল পুটিন প্রশাসন। তখনই বোঝা গিয়েছিল, তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে মস্কো।

বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘‌আমাদের বিশ্বাস আফগানিস্তানের সরকারকে সরকারি স্বীকৃতি দেওয়া হলে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।’‌ রুশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, ‘‌আমাদের (রাশিয়া এবং আফগানিস্তান) ইতিহাসে এটা একটা বড় মাইলফলক হতে চলেছে।’‌ বৃহস্পতিবারই মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ায় তালিবানের দূতের সঙ্গে দেখা করেন রুশ উপ বিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো।

আমেরিকা, ভারতের মতো আরও বহু দেশ আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও কাবুলের সঙ্গে কিন্তু যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করেনি। সেখানে মানবাধিকার লঙ্ঘন, নারীদের ক্ষমতা খর্ব করা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। আমেরিকাও বারবার বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছে। এই আবহে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দিল রাশিয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago