খবর লাইভ : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী! বৃহস্পতিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। মন্ত্রীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, কালো পতাকা দেখানো, ‘গো ব্যাক’ স্লোগান তোলারও অভিযোগ ওঠে।
মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন একুশে জুলাইয়ে প্রস্তুতি সভার আগে সেখানে গিয়েছিলেন তিনি। তাঁর কনভয় মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছোতেই হাতে ঝাঁটা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। সেই সময় ইট-রড-লাঠি দিয়ে হামলা হয় মন্ত্রীর গাড়িতে। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দফায় দফায় চলে বিক্ষোভ। এরপরই মন্ত্রী গাড়িতে উঠে কুসুমডাঙার উদ্দেশে রওনা হন।
সেই সময় রাস্তায় ফের তার কনভয় আটকান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লা গত চার বছর ধরে এলাকার খোঁজখবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি। মন্ত্রীর অভিযোগ, মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্ব এই বিক্ষোভ হচ্ছে। মন্ত্রীর আরও দাবি, তাকে খুনের চেষ্টা হয়েছে। তার গাড়িতে থাকা ছ’জন জখম হয়েছেন। তারও হাতে চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী। এ বিষয়ে আহমেদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মন্ত্রী। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…