বিয়ের দেড় মাসের মাথায় স্বামীর হত্যায় জড়িত নববধূ, প্রেমিক কাকা পলাতক

খবর লাইভ : বিয়ের মাত্র ৪৫ দিনের মধ্যে স্বামীকে নির্মমভাবে খুন করালেন স্ত্রী। আর এই চাঞ্চল্যকর ঘটনায় উঠে এসেছে আরও এক ভয়াবহ তথ্য। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নববধূর প্রেমিক, যিনি সম্পর্কে তার কাকা। প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ানোয়, সেই স্বামীকেই সরিয়ে দিতে নিযুক্ত করা হয় ভাড়াটে খুনিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম প্রিয়াংশু কুমার (২৫)। বিহারের ওরঙ্গাবাদ জেলার নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্ত্রী গুঞ্জা দেবী (২০) এবং তার কাকা জীবন সিং (৫৫)। প্রেমিক কাকার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে প্রিয়াংশুকে পরিকল্পনা করে খুন করেন গুঞ্জা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গুঞ্জার পরিবারের অমতে তাকে বিয়ে দেওয়া হয় প্রিয়াংশুর সঙ্গে। কিন্তু গোপনে কাকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যান গুঞ্জা। বিয়ের কিছুদিন পর থেকেই তারা প্রিয়াংশুকে সরিয়ে দেওয়ার ছক কষেন। অভিযোগ, জীবন সিং দুজন ভাড়াটে খুনি ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটান।

গত ২৫ জুন, প্রিয়াংশু বোনের বাড়ি থেকে ফেরার পথে নবীনগর স্টেশনে নামেন। সেখানে গুঞ্জার নির্দেশে একজন অপরিচিত ব্যক্তি বাইকে করে তাকে নিতে আসে। এরপর মাঝপথেই প্রিয়াংশুকে গুলি করে খুন করা হয়।

পুলিশের তদন্তে মোবাইল কল রেকর্ড ঘেঁটে উঠে আসে বিস্ফোরক তথ্য। দেখা যায়, বিয়ের পরও নিয়মিত কাকার সঙ্গে যোগাযোগ রাখছিলেন গুঞ্জা। জীবন সিংয়ের কল রেকর্ডেও ধরা পড়ে ভাড়াটে দুই শুটারের সঙ্গে যোগাযোগের প্রমাণ।

পুলিশ ইতিমধ্যে গুঞ্জা দেবী ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান অভিযুক্ত জীবন সিং এখনও পলাতক। তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago