কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ-জাইব একসঙ্গে কী করছিল পরের সন্ধ্যায়?

খবর লাইভ : কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছিল ২৫ জুন। তারপরের দিন ২৬ জুন সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে জাইব ও প্রমিতকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মনোজিতকে।

জানা গিয়েছে, গ্রেফতারির সন্ধ্যায় ফার্ণ রোডে কোনও একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জইব? কে সেই ব্যক্তি? জানতে মরিয়া বিশেষ তদন্তকারী দল সিটের তদন্তকারীরা। বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে মনোজিৎ ও জইব সেদিন একসঙ্গেই ছিল। সন্ধ‍্যা ৬টা ২৫ মিনিটে টিএল ফার্ন রোডের কাছে মনোজিৎ ও জইবের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দু’জন? তিন অভিযুক্তকে একসঙ্গে বসিয়েই বেশ কিছু বিষয় নিয়ে জেরা করতে চাইছেন সিটের সদস্যরা।

এছাড়া, ঘটনার সময় অন্য অভিযুক্ত জাইব যে মেডিসিন শপে ইনহেলার কিনতে গিয়েছিল, তার CCTV ফুটেজেও পরীক্ষা করে দেখা হয়েছে৷ ওই ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, জাইব নগদ এবং ইউপিআই দু’ভাগে ইনহেলারের টাকা দিতে চেয়েছিল৷

এই গণধর্ষণের ঘটনার পর পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ তাদের পদক্ষেপগুলো কঠোরভাবে নিয়েছে। আসলে কলেজের নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা শক্ত করা প্রয়োজন। শুধু CCTV নয়, অন্যান্য সময়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতির কঠোর নজরদারি জরুরি। ছাত্র-ছাত্রীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসক ও পুলিশের সমন্বয় না থাকলে এয়ন ঘটনার পুনরাবৃত্তিকে রোধ করা সম্ভব নয়। পরিকল্পিত অপরাধের বিরুদ্ধে সচেতনতা<span;> বাড়াতে নতুন ভর্তি হওয়া পড়ুয়াদের নিরাপত্তায় প্রাধান্য দেওয়া উচিত। যাতে আগে থেকেই নজর রাখা যায়।

দক্ষিণ কলকাতার আইন কলেজে ঘটে যাওয়া এই  গণধর্ষণের ঘটনা শুধু একটি ক্যাম্পাসই নয়, বরং সমাজে একটি ভয়াবহ সংকেত<span;>। কলেজ ও প্রশাসন কর্তৃক দ্রুত পদক্ষেপ ইতিবাচক, তবে সময়ের চাহিদা অনুযায়ী আরও পিছনে গিয়ে ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। আইনি প্রক্রিয়া চলমান, প্রতি অভিযুক্তের বিরুদ্ধে যথার্থ বিচারের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago