রেকর্ড গড়ে জুভেন্টাস বধ করে ক্লাব বিশ্বকাপের শেষ আটে রিয়াল মাদ্রিদ

খবর লাইভ : দুর্দান্ত পারফরম্যান্সে জুভেন্টাসকে হারাল রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে ম্যাচটা জিতে তারা চলে গেলে শেষ আটে, যেখানে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। এই জয়ের ফলে জুভেন্তাসের বিরুদ্ধে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের জয়ের ধারা বজায় রাখল রিয়াল। এই ম্যাচে রিয়ালের নায়ক গঞ্জালো গার্সিয়া। যার পরিচিতি নতুন রাউল হিসেবে। তাঁকে এই ম্যাচে রিয়ালের নতুন খোঁজও বলা যায়।

রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস নিরপেক্ষ ভেন্যুতে এই নিয়ে মোট চারবার একে অপরের মুখোমুখি হলো। ১৯৬২ সালে প্যারিস, ১৯৯৮ সালে আমস্টারডাম, ২০১৭ সালে কার্ডিফ ও ২০২৫ সালে মায়ামিতে খেলতে নামল দুই দল। এরমধ্যে প্রতিটাতেই জিতেছে রিয়াল।

এই ম্যাচে দলে ফেরেন কিলিয়ান এমবাপে। অসুস্থতার জন্য আগের ম্যাচগুলো না খেললেও এই ম্যাচে তাঁকে পরিবর্ত হিসেবে সুযোগ দেন জাভি আলোন্সো। যদিও তিনি গোল পাননি, কিন্তু তাঁর দল জয় পেয়েছে।

ম্যাচের শুরু থেকে দাপট বজায় রাখে রিয়াল। ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে তারা। জুভেন্টাস সেই তুলনায় মাত্র ৬টি শট নিতে পারে ও লক্ষ্যে রাখে ২টি। তবে ম্যাচের ফলটা ১-০ তে শেষ না হয়ে আরও বাড়তে পারত। সেটা হয়নি জুভেন্টাসের গোলকিপার মিকেলে দি গ্রেগোরিওর জন্য। তিনি একাই ১০টি সেভ করেন।

তবে ১১টি শট গোলে রাখলে সে ডিফেন্স যতই কঠিন হোক না কেন আটকে রাখা সম্ভব নয়। সেটাই হয়েছে। রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরু থেকে নিজেদের চেনা ছন্দে খেলা শুরু করেছিল। তারা ছোট পাস খেলে জুভেন্টাসের গোলের সামনে এলেও বারবার ধাক্কা খাচ্ছিল গ্রেগোরিওর সামনে গিয়ে। জুভেন্টাস অবশ্য প্রতি আক্রমণের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

বিরতির পর রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ৫৪ মিনিটে গার্সিয়া গোল পান। বক্সের ডান দিক থেকে তাঁকে ক্রস বাড়ান আলেকজান্ডার আর্নল্ড। সেটা থেকে হেড দিয়ে গোল করেন গার্সিয়া।

এই গোলটা করে গার্সিয়া একটি রেকর্ডও করলেন। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিটা ম্যাচে গোলের ক্ষেত্রে সরাসরি অবদান রাখলেন। তিনটে গোল করার পাশাপাশি একটি গোল করালেন।
কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। ৬ জুলাই রবিবার (শনিবার রাত) দুই দল একে অপরের মুখোমুখি হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago