খবর লাইভ : একের পর এক বিপদ পিছু ছাড়ছে না কসবা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা মনোজিৎ মিশ্রর। এবার আরও বিপদে পড়তে চলেছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ । নতুন মেডিকেল রিপোর্টে তার শরীরে এমন কিছু চিহ্ন পাওয়া গিয়েছে, যার জেরে আদালতে তার সমস্ত দাবি বাতিল হওয়ার সম্ভাবনা।
গত ২৫ জুন প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজেরই গার্ডরুমের ভিতরে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মনোজিতের বিরুদ্ধে৷ নির্যাতিতা তার বয়ানে গোটা ঘটনাক্রমের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। জানিয়েছেন, এই অত্যাচারে মনোজিতের তালে তাল মিলিয়ে তাকে সাহায্য করেছে ওই কলেজের আরও দুই ছাত্র জাইব এবং প্রতীম। পরে ব্ল্যাকমেল করার জন্য ধর্ষণের সময়কার ভিডিও তুলে রাখা হয়েছিল, যা পরে এক অভিযুক্তের মোবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মেডিকেল পরীক্ষায় মনোজিৎ মিশ্রের শরীরের একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগ মিলেছে। এই আঁচড়ের দাগগুলো টাটকা। আঁচড়ের দাগের ধরন দেখে মনে করা হচ্ছে, ধর্ষণের সময় বাধা দিতে গেলেই এমন আঁচড়ের দাগ দেখা যায় অভিযুক্তের শরীরে।
পুলিশ সূত্র জানিয়েছে, ‘মনোজিতের শরীরে কিছু ক্ষত পাওয়া গিয়েছে। আঁচড়ের দাগ। এই দাগগুলো টাটকা। কোনও মানুষ যখন বাধার সম্মুখীন হয় তখনই তার শরীরে এমন ক্ষত দেখতে পাওয়া যায়।
এর আগে নির্যাতিতার মেডিকেল পরীক্ষাতেও তার বয়ানের সঙ্গে মিল পাওয়া গিয়েছিল। সেই রিপোর্টে, নির্যাতিতার গোপনাঙ্গে ক্ষত, শরীরে কামড়ের দাগ ও আঁচড়ের দাগ মিলেছিল।
কলেজের সিসিটিভি ফুটেজেও নির্যাতিতা ছাত্রীকে জোর করে কলেজের ভিতরে নিয়ে যাওয়ার ফুটেজ পেয়েছে পুলিশ। কসবা কাণ্ডের তদন্ত করছে কলকাতা পুলিশের নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল। এর মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ তাদের হাতে এসেছে। জানা গিয়েছে, ঘটনার পরের দিন সকালে কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল মূল অভিযুক্ত মনোজিৎ। ফোনে কী কথা হয়েছিল তা নিয়ে ভাইস প্রিন্সিপালকে দু বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রথমে অত্যাচারের সময় নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয় বলে অভিযোগ পত্রে জানিয়েছিলেন ওই ছাত্রী। সেই সময় জাইবকে দিয়ে ইনহেলার কিনতে পাঠায় মনোজিৎ। পরে ইনহেলার নিয়ে সুস্থ হওয়ার পরেও নির্যাতিতাকে বেরোতে দেওয়া হয়নি কলেজ থেকে। বরং তাকে জোর করে কলেজে ঢুকিয়ে গার্ডরুমে নিয়ে গিয়ে চলে অত্যাচার।
যদিও আদালতে মনোজিতের আইনজীবী দাবি করেছেন, ধর্ষণ নয় সেদিন যা হয়েছিল উভয়পক্ষের সম্মতিক্রমেই হয়েছিল। আইনজীবীর এই দাবি কতটা যুক্তিযুক্ত এবং দাবির স্বপক্ষে আদৌ তিনি কোন প্রমাণ আদালতে পেশ করবেন, সে দিকে তাকিয়ে সবাই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…