খবর লাইভ : ক্লাব বিশ্বকাপে একদিনে ঘটলো দুটি চমকপ্রদ অঘটন। ইউরোপের দুই শক্তিশালী ক্লাব ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি বিদায় নিল কোয়ার্টার ফাইনালেই। ইন্টারকে হারিয়ে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সিটিকে পরাস্ত করে সৌদি ক্লাব আল হিলাল জায়গা করে নিয়েছে শেষ আটে।
ইতালির ক্লাব ইন্টার মিলানকে ২-০ ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। খেলা শুরুর মাত্র ৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন জার্মান কানো। ইন্টারের তারকা খেলোয়াড় লাউতারো মার্তিনেস ও থুরামেরা চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি। শেষ মুহূর্তে, অতিরিক্ত সময়ের শুরুতে হারকিউলিসের গোল ইন্টারের আশা একেবারে শেষ করে দেয়।
৪০ বছর বয়সী থিয়াগো সিলভার নেতৃত্বে ফ্লুমিনেন্সের রক্ষণের দেওয়াল ভাঙা যায়নি। সাবেক চেলসি ও পিএসজি তারকা সিলভা একসময় ব্রাজিল জাতীয় দলের অধিনায়কও ছিলেন। এই জয়ে পামেইরাসের পর ফ্লুমিনেন্স হল দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব যারা এবারের ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল।
সিটির স্বপ্নভঙ্গ আল হিলালের হাতে। প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও সৌদি আরবের আল হিলাল। ৯ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। প্রথমার্ধে সেই লিডই বজায় থাকে।
কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ একেবারে ঘুরে যায়। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতা ফেরান মার্কোস লিওনার্দো। ৫২ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন ম্যালকম। তিন মিনিট পর আবার সমতা ফেরান আর্লিং হালান্ড। ৯০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
অতিরিক্ত সময়েও হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। ৯৪ মিনিটে কালিদু কৌলিবালির গোলে আবারও এগিয়ে যায় আল হিলাল। কিন্তু ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করে সিটির সমতা ফেরান। যখন সবাই ভাবছিল খেলা গড়াবে টাইব্রেকারে, তখনই ১১২ মিনিটে সিটির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন লিওনার্দো। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় পায় আল হিলাল।
এই দুই ম্যাচের পর ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ছয়টি দল নিশ্চিত হয়েছে:
ব্রাজিলের ফ্লুমিনেন্স, সৌদি আরবের আল হিলাল, ইংল্যান্ডের চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ফ্রান্সের প্যারিস সঁ জার্মাঁ। এখন সবার নজর বাকি দুটি কোয়ার্টার ফাইনালে কারা জয় পায়, সেই দিকেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…